সহবাসের পর পেট ব্যথা?
1 Answers
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
যৌন মিলনে যোনিতে ব্যথা বা তলপেটে ব্যথা একটি সচরাচর বিষয়। , কারন স্ত্রী মিলনকালে তীব্র ব্যথা অনুভব করেন।ব্যথাযুক্ত যৌনমিলনকে ডিসপারিউনিয়া (dyspareunia) ও বলা হয়।শারিরীক মিলন যে সকল কারনে যন্ত্রনাদায়ক হতে পারেঃ
নারী প্রয়োজনীয় মাত্রায় যৌন উত্তেজিত না হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে শারিরীক মিলনে যন্ত্রনার সৃষ্টি করে। নারীর মনে যৌন চিন্তা/উত্তেজনা আসার ফলে তার গোপনাঙ্গে এক প্রকার পিচ্ছিল আঠালো তরল নিঃস্বরিত হয়ে যোনীকে ভিজিয়ে তোলে, যা সর্বপ্রকার ঘর্ষণ মসৃন করে এবং ব্যথাহীন ভাবে পুরুষাঙ্গের যাতায়ত নিশ্চিত করে।
যদি আপনি সম্পুর্ন উত্তেজিত হওয়া সত্বেও যৌনমিলনে ব্যথা অনুভব করছেন তাহলে একজন ডাক্তারের পরামর্শে যেনে নিন।।
আপনার নিন্মলিখিত কোন সমস্যায় ভুগছেন কিনা। তা ডাক্তার কে জানিয়ে দিবেন →
-
আপনার ব্যথা কি যোনীমুখ ও তার আশপাশে নাকি অনেক ভিতরে/গভীরে?
-
ব্যথা কি ডান কিংবা বাম পাশে নাকি উভয় পাশে?
-
ব্যথাটি কি রকম অনুভত হয়: গভীর বেদনা / ক্ষতের মত যন্ত্রনা / যোনি জ্বালাপোড়া করে কিনা / এবং ছুরি দিয়ে খোঁচানোর মত ব্যথা করে কিনা ?
যদি আপনি শুধু শারীরিক মিলনকালে তলপেটে বা যোনিতে ব্যথা অনুভব করেন তাহলে নিন্মলিখিত নিয়ম গুলো মেনে চলুন আশা করি মুক্তিপাবেন।
যৌনকর্ম শুরু করার পুর্বে, গভীর ভাবে শ্বাস-প্রশ্বাস নিন এবং মানসিক প্রশান্তি অর্জনে স্থির থাকুন। শারীরিক মিলনের প্রাক্কালে গরমকালে ঠান্ডা এবং শীতকালে ঈষৎ উষ্ণ পানিতে গোসল করে নিন। হালকা রিলাক্সেশান মিউজিক চালিয়ে রাখতে পারেন।* সম্পর্কের বৈবাহিক জীবনের বিষয়গুলো নিয়ে আলোচনা করুনঃআপনার সঙ্গীর কোন বিশেষ বিষয়ে আপনার যদি কোন অপছন্দ থাকে তাহলে হয়তো শারীরিক মিলন তত একটা মজাদার বিষয় হয়না। আপনাদর (স্বামী-স্ত্রীর )মাঝে আন্তরিক সম্পর্ক না থাকলে যৌনমিলনে মানসিক প্রশান্তি আসবে না। কোন খাবার এর প্রতি অরুচি থাকলে যেমন তা স্বাদহীন মনে হয় তেমনি সম্পর্কের বৈরিতা শারীরিক মিলনকে যন্ত্রনাদায়ক করে তোলে। তাই ব্যথাহীন মিলনের জন্য সম্পর্কের উন্নতী জরুরী।
উক্ত নিয়ম গুলো মেনে চলার পাশাপাশি অবশ্যই গাইনি ডাক্তারের চিকিৎসা নিবেন।
আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy