রাশিফল সম্পর্কে?
তোফাজ্জল নামের রাশিফল কি?
আর এই শারিগুলো মানুষ কেমন হয়?
2 Answers
এগুলো বিশ্বাস করা সরাসরি শিরক। রাসুল :স বলেন ,যেই ব্যাক্তি কোন গনকের নিকট গেল, তার কাছে কিছু জানদে চাইলো ৪০ দিন পর্যন্ত তার কোন ইবাদাত কবুল হয়না।
কারো নাম দিয়ে রাশি নির্ণয় করা যায় না। রাশি নির্ণয় করতে হয় জন্মতারিখ দিয়ে। মূলত সূর্য বারো মাসে বারোটা বুরুজ তথা কক্ষপথে অবস্থান করে। এগুলোকেই রাশি বলা হয়। সূর্য যে বুরুজে অবস্থানকালে কারো জন্ম হয়, তার রাশিও ওই বুরুজের নামে হয়। তাই শুধু তোফাজ্জল নাম দিয়ে রাশি নির্ণয় করা সম্ভব নয়। কুরআনেও রাশির উল্লেখ রয়েছে। তবে তা শুধু আল্লাহর সৃষ্টির বর্ণনা দিতেই উল্লেখ করা হয়েছে। আপনি তাফসিরে জালালাইনে সুরা হিজরের ১৬ নম্বর ও সুরা ফুরকানের ৬১ নম্বর আয়াতের তাফসির দেখলেই রাশির নামগুলো পেয়ে যাবেন। রাশি মানুষের জীবনে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, রাশির কারণে মানুষ সুখী হয় বা দুঃখী হয়— এ ধরনের বিশ্বাস রাখা শিরক। রাশি আল্লাহ সৃষ্টি করেছেন অবশ্যই। তবে সেটা করেছেন আকাশকে সুসজ্জিত করার জন্য এবং সূর্যের কক্ষপথ হিসেবে। কিন্তু সেগুলোর কারণে মানুষের জীবনে কোনো পরিবর্তন হতে পারে বা সেগুলো মানুষের জীবনে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে— এমন বিশ্বাস রাখা শিরক। (আরও বিস্তারিত জানতে চাইলে তাফসিরের কিতাবগুলো পড়ে নিন)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy