কোনো মৌলের যোজ্যতা স্থির করতে হাইড্রোজেনকে একক বা প্রমাণ হিসেবে ধরার কারণ ব্যাখ্যা করউত্তর চাই?
2 Answers
এই মহাবিশ্বের সমস্ত কিছুই আপেক্ষিক।অর্থ্যাৎ সব কিছুই কোন কিছুর সাপেক্ষে বিবেচনা করতে হয়।যোজনির ক্ষেত্রেও তেমন।আমরা জানি হাইড্রোজেন এর পারমাণবিক ভর ১.০০৮...মানে প্রায় ১।এখন আমরা যদি ১২ সং্খ্যাটি বলি তবে এটা প্রায় হাইড্রোজেন এর পারমাণবিক ভর এর ১২ গুণ।প্রায় কথাটি আসতেছে ০ . ০০৮ এর জন্য।আমদের কাছে এটি নগন্য হলেও পরমানুর জগতে এটি বিশাল।তাই এখন কার্বন ১২ আইসোটোপ এর ১ এর ১২ অংশের সাপেক্ষে সব নির্ণয় করা হয়,কারন এর মান এক্কেবারে ১.০০।
একটি মৌলের পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণুর রাসায়নিকভাবে যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌলের যোজনী বলে। যোজনী একটি তুলনামূলক সংখ্যা। এর কোনো একক নেই। তবে প্রতিটি মৌলের যোজনী হাইড্রোজেনের সাথে তুলনা করে নির্ণয় করা হয়েছে। কারণ হাইড্রোজেনের ক্ষমতা সবচেয়ে কম এবং হাইড্রোজেনের অনেকগুলো পরমাণু অন্য মৌলের সাথে যুক্ত হতে পারলেও অন্য কোনো মৌলের একাধিক পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে না। এর ফলে হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার সময় কোনো মৌলের একটি পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতা প্রকাশ পায়। এর ফলেই যোজ্যতা স্থিরকরমে হাইড্রোজেনকে একক ধরা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy