কি ভাবে ফিরে আসতে পারি..?

আমার কিছু মূল্যবান পরামর্শের প্রয়োজন। 

আমি গত ৬ মাসে আগে প্রচুর পরিমাণ এ ধার্মিক ছিলাম। আন্তরিক ভাবে চেষ্টা করতাম ছোট বড় সব ধরনের গুনাহ্ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার। আমার একটা স্বপ্ন ছিল যার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি এবং আল্লাহ্ কে ভিশন ভাবে ডেকেছি।  আল্লাহ্ কে খুশি করার চেষ্টা করেছি। কিন্ত দূর্ভাগ্যবশত আমার সে স্বপ্ন পূরণ হয় নাই। যার ফলে আমি জিন্দা লাশ এর মত হয়ে গেছি।

আমি আর আগের আমি নাই। আগের মত ধার্মিক নয়,আগের মত লেখা পড়া করি না। আগের মত চেষ্টা করি না নিজেকে ছোট বড় সকল গুনাহ্ থেকে বাঁচিয়ে রাখার,আগের মত সত্যের পথে থাকা হয় না। প্রতিনিয়ত শয়তান এর ফাঁদে পা দিয়ে ফেলছি। নামায এক ওয়াক্ত পড়ি তো ৪ ওয়াক্ত পড়ি না।  

কিন্ত আমি এই ভাবে বাঁচতে চাই না। আমি চাই আগের মত করে জীবন যাপন করতে। কিন্ত কোন ভাবেই নিজের বাজে অভ্যাস গুলা বাদ দিতে পারছি না।   

কি ভাবে ওভার কাম করতে পারি। কি ভাবে নিজেকে সুষ্ঠ পথে পরিচালনা করতে পারি.....!???

আপনাদের আন্তরিক পরামর্শ কামনা করছি।  

2798 views

1 Answers

আপনার স্বপ্ন পূরণ হয়নি এর ফলে হতাশ হবেন না।একে তকদির (ভাগ্য) বলে মেনে নিবেন।তকদির আল্লাহ তায়লা থেকে নির্ধারিত।ভালো মন্দ সবকিছুই তার হুকুমে হয়।তাই হতাশ হওয়া যাবে না,কারণ এটি আল্লাহর তরফ থেকেই এসেছে।তাই আমাদের এ অবস্হায় ধৈর্যধারণ করতে হবে।আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে।আল্লাহ তায়লা বলেন "অবশ্যই ধৈর্যশীলগণকে তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে।"(সূরা আয যুমার,আয়াত ১০)

2798 views Answered

Related Questions

Next steps