সূরা ইখলাস 200 বার পড়ার কথা কি হাদিসে বলা আছে দলিল সহ উত্তর দিন ?

ইউটিউব এ অনেকে ভিডিও বানিয়েছেন 200 বার সূরা ইখলাস পড়ার ফযীলত সম্পর্কে । কিন্তু আমি এ বিষয়ে কোন হাদীস খুঁজে পেলাম না । 10 বার পড়ার হাদীস পেয়েছি । কিন্তু 200 বার পড়ার কথা আপনারা পেয়ে থাকলে হাদীস নম্বর সহ দিন । 
7626 views

1 Answers

সূরা ইখলাস ২০০ বার পড়ার কথা হাদিসে বলা নেই। সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বহু হাদিস রয়েছে। সুতরাং তা ২০০ বার কিংবা এর চেয়ে কম বেশি তেলাওয়াত করা যাবে। তবে ২০০ বারের জন্য যে ফজিলতের কথা ইউটিউবে উল্লেখ হয়েছে তা নির্ভরযোগ্যসূত্রে প্রমাণিত নয়। নির্ভরযোগ্যসূত্রে প্রমাণিত সূরা ইখলাসের ফজিলতসমূহ নিম্নে পেশ করা হলোঃ আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস সম্পর্কে বলেছেন, সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ আছে, নিঃসন্দেহে এটি কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য। অপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে অপারগ? প্রস্তাবটি তাদের পক্ষে ভারী মনে হল। তাই তারা বলে উঠলেন, হে আল্লাহর রাসূল! এ কাজ আমাদের মধ্যে কে করতে পারবে? অর্থাৎ কেউ পারবে না। তিনি বললেন, ক্বুল হুওয়াল্লাহু আহাদ, আল্লাহুস স্বামাদ (সূরা ইখলাস) কুরআনের এক তৃতীয়াংশের সমতুল। অর্থাৎ এই সূরা পড়লে এক তৃতীয়াংশ কুরআন পড়ার সমান নেকী অর্জিত হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। (রেফারেন্সঃ রিয়াযুস স্বা-লিহীন, হাদিস নম্বরঃ ১০১৭ সহীহুল বুখারী ৫০১৫, ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫, নাসায়ী ৯৯৫, আবূ দাউদ ১৪৬১, আহমাদ ১০৬৬৯, সহীহ আল-জামি আস-সগীর ৬৪৭২)।

7626 views Answered

Related Questions

Next steps