সূরা আল কাহফ আয়াত (০৭) কি বুঝানো হয়েছে?
1 Answers
ভূ-পৃষ্ঠে জীব-জন্তু, উদ্ভিদ, জড় ও খনিজপদার্থ এবং মটির নীচে লুক্কায়িত অন্যান্য গুপ্তধন, এ সবই হল দুনিয়ার শোভা-সৌন্দর্য ও তার চাকচিক্য। অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে, গাছ-পালা, পশু-পাখি, ধন-সম্পদ সব কিছু দুনিয়ার সৌন্দর্য ও চাকচিক্যের জন্য। এসব দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কারা দুনিয়ার সম্পদ ও ভোগবিলাসের মোহে পড়ে আল্লাহ তাআলার দীন থেকে সরে যায় আর দীন থেকে না সরে উত্তম আমল করে। অতঃপর আল্লাহ তাআলা বলেন যে, এই পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে, এর শোভা-সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ভূ-পৃষ্ঠ গাছ-পালাহীন সমতল ময়দানে পরিণত হবে। আর আখিরাতে যা আছে তা অবশিষ্ট থাকবে। অতএব মানুষের উচিত এ ধ্বংসশীল দুনিয়ার মোহ পরিত্যাগ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উত্তম আমল করা। কেননা, দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আর আখিরাত ফলাফলের জায়গা। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া সুমিষ্ট নয়নাভিরাম দৃশ্যে ভরা, আল্লাহ এতে তোমাদেরকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করে দেখতে চান তোমরা এতে কি ধরনের আচরণ কর। সুতরাং তোমরা দুনিয়ায় মত্ত হওয়া থেকে বেঁচে থাক এবং মহিলাদের থেকেও বেঁচে থাক। কেননা; বনী ইসরাঈলের মধ্যে প্রথম ফিতনা ছিল মহিলাদের মধ্যে। (মুসলিমঃ ২৭৪২)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy