ইউটিউবে কপিরাইট কেস কে করে?মানে,আমি যদি অন্য কারো চ্যানেলের ভিডিও/অডিও/ব্যাকগ্রাউন্ড অডিও আমার চ্যানেলে আপলোড করি,,তাহলে কপিরাইট কে করবে,,যার চ্যানেলের ভিডিও আপলোড করেছি,সে কি কপিরাইট কেস করবে আমার বিরুদ্ধে?যার ভিডিও/অডিও আমি আপলোড করছি সে যদি কিছু না বলে,কপিরাইট কেস না করে.তাহলে ইউটিউব কতিপক্ষ কি আমাকে কিছু করবে বা আমাকে ব্যান্ড করবে?অন্যের ভিডিও/অডিও আপলোড করায়.যদি যার ভিডিও আপলোড করছি সে কিছু না বলে,
2746 views

2 Answers

আপনি যদি কারো কিছু নিজের চ্যানেলে আপলোড করেন তাহলে সেই ভিডিও টি যার সেই আপনাকে চাইলে কপিরাইট ক্লাইম দিতে পারবে।(এতে তাদের লাভ থাকার কারনে) আর সে যদি না দেয় তবে ইউটিউব কর্তৃপক্ষ কিছু করবে না। তবে আপনি যখন টাকা ইনকাম এর জন্য আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে যাবেন তখন অসুবিধা হতে পারে। অন্যের কনটেন্ট ব্যাবহার করার জন্য তারা মনিটাইজ enable নাও করতে পারে।

2746 views

আপনি যখন ইউটিউব থেকে কোন ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করবেন তখন সেটা কপিরাইট হবে। তা আপনি যখন আপনার চ্যানেলে কোন কপিরাইট ভিডিও আপলোড করবেন তখন সেই ভিডিওর মালিক চাইলে আপনার ভিডিওতে কঁপিরাইট ক্লাইম দিতে পারেন। তবে সেটা তাদের ইচ্ছা । এছাড়াও অনেক চ্যানেল আছে যাদের ভিডিও কপি করে চ্যানেল আপলোড করলে অটোমেটিক ইউটিউব কঁপিরাইট ক্লাইম দেয়, যেমন ভারতের ইউটিউব চ্যানেল T Series  তারপরে বাংলাদেশে রয়েছে Ntv ইউটিউব চ্যানেল এরকম অনেক চ্যানেল রয়েছে যাদের ভিডিও কপি করলে ইউটিউব অটোমেটিক ভাবে সেই ভিডিওতে কঁপিরাইট ক্লাইম পাঠায়। আপনার চ্যানেলের যদি কপিরাইট ভিডিও আপলোড করেন যদি সেই মালিক কপিরাইট ক্লাইম না পাঠায়, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের কোন ক্ষতি হবে না। কিন্তু আপনি যখন মনিটাইজেশন এর জন্য আবেদন করবেন তখন ইউটিউব কিন্তু আপনার চ্যানেল ভেরিফাই করবে, যে আপনার চ্যানেলে কোন কপিরাইট ভিডিও আছে কি না। যদি থাকে সে ক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলে আপনার নিজস্ব কন্টেন্ট থাকতে হবে। কপি করা কন্টেন্ট থাকলে কোন দিন আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবে না। এমন কি আপনার চ্যানেল সাসপেন্ড করে দিতে পারে ইউটিউব।

2746 views

Related Questions