পড়াশোনার জন্য সঠিক নিয়প?

আমি নবম শ্রেনির একজন ছাত্র। আমার স্কুলে যাওয়া আসা সব মিলিয়ে 7.40am থেকে 6.00pm পর্যন্ত। এখন আমার কয় ঘন্টা পড়া উচিৎ বা কয় ঘন্টা পড়লে ভালো রেজাল্ট করা সম্ভব??
2763 views

1 Answers

পড়ালেখা করার সঠিক  নিয়ম ? আমরারা অনেকেই পড়ালেখা নিয়ে অনেক দুশ্চিন্তা করি। কীভাবে পড়বো? কি করব? এগুলা নিয়ে আমরা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি। অনেক পড়েও ফলাফল আমাদের খারাপ হয়। তাই সংক্ষেপে  পড়ালেখা করার নিয়ম বলছি। অবশ্য বেশি পড়া মানেই যে ভালো পড়া এটা ঠিক নয়। বেশি পড়লে  ভালো ফল করা যাবে এটা ভূল ধারনা। পড়া আসলে বুঝে পড়াটা বেশি গুরুত্বপূর্ণ।  নিচে সঠিক উপায়ে পড়ার কিছু কৌশল তুলে ধরা হলো? আমরা অনেকেই দেখা যায় একটানা অনেক্ষণ পড়ি। এটা ঠিক নয়। এক নাগাড়ে অনেক্ষণ পড়লে আসলে কাজের কাজ কিছুই হয়না। বিজ্ঞানীদের মতে, মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা ২০-২৫ পর হ্রাস পেতে থাকে। তাই একটানা বই নিয়ে পড়ে থাকার অভ্যাস এখন থেকেই ছেড়ে দিতে হবে। পড়ার সময়ে ২০-২৫ মিনিট পরপর বিরতি ৫-১০ মিনিট নিতে হবে। বিরতির সময় যেকোন কিছু করে সতেজ হয়ে আবার পড়া শুরু করতে হবে। দেখবে অনেক দ্রুত পড়া মাথায় ঢুকবে। এটা ভালো পড়ালেখার নিয়ম। বিরতির সময় হাঁটাহাঁটি করা,গান শুনা, ফেসবুকিং করা ইত্যাদি করিয়ে পার করতে পারো।

2763 views Answered

Related Questions

Next steps