1 Answers

পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন । নববর্ষ জীবনকে নতুনভাবে উদ্দীপ্ত করে । নববর্ষ বাঙালি জাতির অন্যতম জাতীয় উৎসব । নববর্ষকে সামনে রেখে গ্রাম,রঞ্জ,শহর,বন্দর উৎসবে মেতে ওঠে । বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর ও রমনা পার্ক জুড়ে বসে বৈশাখি মেলা । চারুকলা ইননস্টিউটের ছাত্রছাত্রীরা লোকজ চিত্রকলা এঁকে নানারকম সাজে বৈশাখি মেলায় অংশগ্রহন করে নববর্ষ কে বরণ করে নেয় । শিশুদের মনোরঞ্জনের জন্য নানারকম খেলনা মাটির তৈরা নানাপ্রকার সামগ্রীসহ কাঠের বা প্লাষ্টিকের তৈরি অনেক কিছু মেলায় আসে । বাংলা নববর্ষ বাঙালি জাতির ঐতিহ্য । বাঙলার গোটা জাতি অভিন্ন সাংস্কৃতিক চেতনায় অনুপ্রাণিত হয়ে উৎসবে যোগ দেয় ।

2849 views Answered

Next steps