একটি আচিল থেকে মাথায় ৭০+ আচিল হয়েছে,বাচান ভাই আমারে?
আসসালামু আলাইকুম।
আমার মাথার পিছনে একটি আচিল হয়েছিল প্রায় ১বছর আগে।
সেটা থেকে আস্তে আস্তে ১০-১২ টার মত হয়।
তখন আমি বিভিন্ন হোমিও ডাক্তার দেখাই,অনেক ওষুধ খাই ও দেই।থুজা ওষুধও ব্যবহার করি।
কিন্তু আমার মাথার আচিল না কমে সেটা সারা মাথায় ছড়িয়ে পড়েছে। এখন ৮০-১২০ টি এর মত আচিল আমার মাথায়।
ইদানীং মুখেও দেখা দিছে, যার কারণে দাড়ি কেটে ফেলতে হয়েছে।
কোনো ওষুধেই কিছু হচ্ছে না।আমি এই মাথা নিয়ে কোনো কাজ করতে পারছি না।
পরিবারের বড় ছেলে আমি,উপার্জন করতে না পারায় খুব কস্টে আছি ভাই।
আপনারা সাহায্য করুন ভাই,
খুব বিপদে আছি আমি।
আমার বাড়ি টাংগাইল, ঢাকা।
বয়স ২৪ বছর।
2864 views
1 Answers
দেখুন,এই সমস্যাটি সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একধরনের ভাইরাসের আক্রমণে হতে পারে।আপনার উচিৎ একজন ভাল চর্মরোগ চিকিৎসক এর পরামর্শ নেয়া,কারণ আপনার সমস্যাটি ধীরে ধীরে বাড়ছে। সাধারণত মেডিসিন কিংবা থেরাপির মাধ্যমে এটি নির্মুল করা যায়,যদিও থেরাপি তে খরচ টা বেশি। কিন্তু আপনি দীর্ঘদিন যখন এটি বয়ে বেড়াবেন তখন আপনার শরীরে এই ভাইরাস আরো বাসা বেধে বসবে এবং ধীরে ধীরে বাড়তে থাকবে সমস্যাটি। কাজেই আপনি এলোপ্যাথি চিকিৎসক এর কাছে যান অবশ্যই।
2864 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy