জরায়ুর মুখে ঘা?

আমার পরিচিত একজনের জরায়ুর মুখে ঘা হয়ছে। এর আগেও এই সমস্যা হয়েছিল, সেরেও গিয়েছিল। কিন্তু আবার হয়েছে । আমার প্রশ্ন হল কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? আর ঢাকায় ভালো গাইনী বিশেষজ্ঞ কে আছে? ওনার নাম এবং ঠিকানা দিলে খুশি হতাম।
2548 views

1 Answers

সাধারণত নানান রকম জীবাণু সংক্রমিত হয়ে এই সমস্যাটি হতে পারে।সতর্কতা অবলম্বন এর জন্য প্রথমেই বলবো জড়ায়ু পরিষ্কার রাখতে হবে এবং পিরিয়ড এর সময় পরিষ্কার ন্যাপকিন ব্যবহার করতে হবে,তুলো ব্যবহার করা নিরাপদ নয়। এছাড়া নিরাপদ যৌন সম্পর্ক, কনডম, পিল ব্যবহার, একের অধিক যৌনসঙ্গী না থাকা, সংক্রমিত হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়া, মাসিকের রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুবই জরুরী।আর গাইনির মধ্যে অধ্যাপক ডা. আনোয়ারা বেগম খুবই ভাল,তাকে ব্যক্তিগত ভাবে আমি চিনি। তিনি ঢাকা স্কয়ার হাসপাতাল এর গাইনি বিভাগে আছেন।ফোন নাম্বারঃ: +880-2-8159457, 8142431, 8141522, 01713377773-5

2548 views Answered

Related Questions

Next steps