ট্রন্সফরমে ক্যাপাসিটর লাগালে কেন ভোল্টেজ বাড়ে?
1 Answers
অনেকেই ভিন্নভাবে এমনকি সুত্র প্রয়োগ করে ব্যাখ্যা দিতে পারে। কিন্তু আমি এখানে সূত্র বা থিউরিক্যাল ব্যাখ্যা না দিয়া বাস্তব যেটা ঘটে তার আলোকে ব্যাখ্যা দিচ্ছি। ট্রান্সফর্মার ডিসি ভোল্টে কাজ করেনা। এসি ভোল্ট দরকার। কাজেই ট্রান্সফর্মার এ আউটপুটে আমরা যে ভোল্ট পাই তা এসি ভোল্ট যদিও ডায়োড ব্যবহার করে ডিসি করা হয়। কিন্তু ভোল্ট লেভেল(নট ফিল্টারিং) থাকেনা। আসল ঘটনা এই লেভেল এ। আমরা জানি এসি বিদ্যুৎ সেকেন্ডে প্রায় ৫০-৬০ বার দিক পরিবর্তন করে। অর্থাট একটি ওয়েভ বা ফ্রিকোয়েন্সিতে একটি হাফ পজিটিভ ও একটি হাফ নেগেটিভ সাইন থাকে। এই দুই সর্বোচ্চ ভোল্টের মাঝে একটি ০ জিরো ভোল্ট থাকে। কাজেই সকন আপনি ফুল রেকটিফাই করে পজিটিভ ও নেগেটিভ দুটি সাইন একই দিকে করে নিচ্ছেন তখনও দুই কারেন্ট এর ভোল্টের মাঝে ক্ষনিক জিরো ভোল্ট থাকে। কাজেই আউটপুট যে কারেন্ট টা পাচ্ছেন তা ১০১০১০১০ আকারে প্রকাশ করা যায়। ১ মানে উচ্চ ভোল্ট। জিরো মানে নো ভোল্ট। কাজেই জিরোতে গ্যাপের সৃষ্টি হয়। এখন যখন আপনি মিটারে মাপবেন তখন মিটার উচ্চ ও জিরো এর মাঝে একটি ভারসাম্যযুক্ত ভোল্ট দেখায় যা ১২ ভোল্ট। এটিকে কার্যকর লোড ভোল্ট বলে। কিন্তু যখন আপনি ক্যাসিটর লাগাবেন তখন তা ঐ সার্কিটে লেভেল(নট ফিল্টারিং) এর কাজ করে। মানে যখন ১ বা উচ্চ ভোল্ট আসে তখন ক্যাপাসিটর চার্জ হয়। এবং পর মুহুর্ত যখন জিরো ভোল্ট আসে তখন ঐ জিরো গ্যাপের সময়ে ক্যাপাসিটর তার চার্জ সরবরাহ করে। ফলে জিরো ভোল্টের স্থানে আর জিরো না থাকায় প্রথম উচ্চ ভোল্ট এর সাথে সমান ভাবে ক্যাপাসিটর ভোল্ট যোগ হয়ে অবিরাম বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে। ফলে উচ্চ ভোল্ট জিরো ভোল্টের মাঝে কোন কম্বাইন এর দরকার হয়না বলে মিটার দুটোই উচ্চ ভোল্ট হিসাবে কিছু বেশি ভোল্ট দেখায়। হতে পারে তা ১৬ বা ১৫। কিন্তু এটি কার্যকর ভোল্ট নয়। একে বলা হয় ওফেন সার্কিট ভোল্ট। মানে আউটপুটে কোন লোড রেজিস্ট্যান্স নাই। যখন আপনি কোন ডিভাইস চালাবেন মানে বিদ্যুৎ লোড হবে তখন ১২ ভোল্ট কার্যকর হিসাবেই থাকবে। যদিও সেই কারেন্টকে লেভেলিং কারেন্ট বলা হয়। অর্থাৎ অবিরাম প্রবাহ। একটি অতিরিক্ত তথ্য দেই, তা হচ্ছে ক্যাপাসিটর এর ফিল্টারিং আমরা জানি। কিন্তু একে ফিল্টারিং বলেনা। ফিল্টারিং হচ্ছে এসি প্রবাহ বজায় রাখা। অর্থাৎ এসি সার্কিটে ক্যাপাসিটর লাগালে তা কাপলিং ডিকাপলিং প্রক্রিয়ায় এসি ভোল্টকে যেতে দেয়। কোন ডিসি ভোল্ট আসলে তা আটকে দিয়া এসি ফিল্টার করে। ফিল্টারিংটা এই ক্ষেত্রে বলা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy