পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটার এ বিল বেশি আসতেছে কি করতে হবে?

আমার বাসাই লোড তিনটা ২৩ ওয়াটের এনার্জি বাতি আর একটা ৮০ ওয়াটের সিলিং fan কিন্তুু মাসের শেষে বিল আসে ৬০০ টাকা বাসার ওয়্যারিংএ কোন সমস্যা নাই  মিটারে কি কোন সমস্যা যদি আপনাদের জানা থাকে তাহলে জানাবেন pls....
2596 views

1 Answers

আমাদের এলাকায় ডিজিটাল মিটার দেওয়ার পরপই এ ধরনের সমস্যা হয়েছিল প্রায় সবার। কারও কারও এক হাজার বা দুই হাজার বিল এসেছে। এর একটি উত্তম সমাদান হচ্ছে সার্ভিসের লোকেরা মিটার লাগানোর সময় মিটারের সাথে যে আর্থিং তারটি (যেটি আপনাদের বাসায় মাটিতে পোতা সেইটি)  লাগিয়েছিল, সেইটার জন্য এই সমস্যা। আপনি সার্ভিস লোকদের ডেকে বলেন এই আর্থিং তারটি বিচ্ছিন্ন করে দিতে। উল্লেখ্য মূল লাইন থেকে কভার যুক্ত ফেজ কেবল এবং সাথে একটি আর্থিং কেবল মিটারে আসে। এই মূল আর্থিং কেবল কিন্তু অবশ্যই থাকবে। শূধু আপনার বাসার পোতাটি মিটার থেকে বিচ্ছিন্ন করে নিন তাহলে অতিরিক্ত চার্জ আসবেনা। উল্লেখ্য বর্তমানে বিদ্যুতের মূল্য বেশ বেড়েছে ,যদি সেই হিসাব ঠিক থাকে তাহলে আলদা কথা, কিন্তু অতিরিক্ত হলেই কেবল এটি করুন। আর যদি আপনি বাসায় আর্থিং বসাতে চান তবে ওয়ারিং মিস্ত্রিদের ডেকে আলাদা ভাবে আর্থিং বসিয়ে নিন যেটা মিটার থেকে লাইন মেইন সুইচে যাবার পর সাপ্লাইয়ের জন্য বের হয় সেখানে যুক্ত করবেন। মিটারের গায়ে যুক্ত করলে হবেনা। আমাদের তা আমি নিজে করেছিলাম। আর আমাদের এলাকায় এখন সবার এরকম। কারও কোন অসুবিধা নাই। তবে অবশ্যই মেকানিক ডেকে করতে হবে। 

2596 views Answered

Related Questions

Next steps