3 Answers
→পুরুষের লিঙ্গের দৈর্ঘ্য, প্রস্থ কত হওয়া উচিত? *পুরুষের যৌন উত্তেজনার সময় সাধারণত পেনিস বা লিঙ্গের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়টাই বেড়ে যায়। কারণ তখন লিঙ্গে রক্ত সরবরাহকারী ধমনীসমূহ প্রসারিত হয়ে স্পঞ্জি টিস্যুগুলিতে অতিরিক্ত রক্ত সরবরাহ করে থাকে। এর ফলে ঐ টিস্যুগুলো যথাযথ ভাবে প্রসারিত হওয়ার কারণে পুরুষের লিঙ্গ দৈর্ঘ্যে ও প্রস্থে বাড়তে থাকে। স্পঞ্জি টিস্যুসমূহ প্রসারিত হয়ে লিঙ্গের শীরাগুলিকে চেপে দেয় যাতে ঐ টিস্যুগুলি থেকে শীরার মাধ্যেম রক্ত কম পরিমানে অপসারিত হয়। ফলস্বরূপ বেশি পরিমানে রক্ত লিঙ্গে প্রবেশ করে কিন্তু অল্প অপসারিত হয়। এই প্রক্রিয়াটি ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষন না একটি সাম্যাবস্থা সৃষ্টি হয়ে থাকে, যাতে করে উত্তেজিত লিঙ্গের দৈর্ঘ্য ও প্রস্থ একটি নির্দিষ্ট মান পর্যন্ত বজায় থাকতে পারে। উত্তেজিত অবস্থায় পুরুষের লিঙ্গের দৈর্ঘ্য গড়ে ৪.৭ থেকে ৬.৩ ইঞ্চি, অনেকের মতে গড় দৈর্ঘ্য ৫.১ - ৫.৯ ইঞ্চি হয়ে থাকে। তবে ব্যাক্তি বিশেষের উপর নির্ভর করে এই মান ৪ ইঞ্চি থেকে ৭.৫ ইঞ্চি পর্যন্ত হতে পারে। সব থেকে দীর্ঘতম লিঙ্গের দৈর্ঘ্য ছিল প্রায় ১৩.৫ ইঞ্চি। তবে এখানে উল্লেখ্য যে, অনুত্তেজিত অবস্থায় লিঙ্গের দৈর্ঘ্যের উপর উত্তেজিত দৈর্ঘ্য কখনোই নির্ভর করেনা। আরও একটি কথা বলা প্রয়োজন- পুরুষভেদে ব্যাক্তির শরীরের বা অঙ্গ প্রত্যঙ্গের দৈর্ঘ্যের উপরেও তার উত্তেজিত লিঙ্গের দৈর্ঘ্য নির্ভর করেনা। লিঙ্গের গড় পরিধি হয়ে থাকে প্রায় ৪.৮ ইঞ্চির মত। উত্তেজিত অবস্থায় পুরুষের লিঙ্গের কোন একদিকে বেঁকে যাওয়াটাও একটি স্বাভাবিক ব্যাপার। বলে রাখা প্রয়োজন, প্রকৃতিগত ভাবেই অধিকাংশ পুরুষের লিঙ্গের গোড়ার দিকটা অগ্রভাগের তুলনায় কিছুটা চিকন হয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে, অনেকের ক্ষেত্রে উত্তেজিত অবস্থায় লিঙ্গ উপরের দিকে, আবার অনেকের নিচের দিকে কিংবা ভূমির সমান্তরালে মুখ করেও অবস্থান করে। ইহাও একটা স্বাভাবিক বিষয়, তাই এর জন্য কখনোই মন খারাপ বা হীনমন্যতায় ভুগবেন না। →আজকের এই তথ্যটা জানার পর থেকে আশা করি, আমাদের দেশের যেসব তরুণ-যুবকরা নিজেদের লিঙ্গের সাইজ নিয়ে সন্তুষ্ট নন বা ভয়ে আছেন অথবা লিঙ্গ বড় করার চিন্তায় সর্বদাই বিভোর থাকেন তারা আর এ বিষয়টি নিয়ে চিন্তা করে অযথা সময় নষ্ট করবেন না ©ডাক্তারের পরামর্শ [Doctor tips]
অবশ্যই আপনি সুখ দিতে পারবেন। কারণ ইহা হল একমাএ আল্লার রহমত।। তাই আপনি চিন্তা করবেন না। ইহার সুখ বড় ছোট এর উপর নির্ভর করে না। তাই আপনি নিশ্চিন্তে থাকুন।
শিথিল অবস্থায় পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য তিন থেকে সাড়ে তিন ইঞ্চি হয়ে থাকে।৪ থেকে ৬ ইঞ্চি হচ্ছে বেশিরভাগ পুরুষের উত্তেজিত লিঙ্গের দৈর্ঘ্য। আপনার লিখিত তথ্যে অনুযায়ী আপনার লিঙ্গ এর মাপ সঠিকই আছে। আর ইনশাল্লাহ আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করলে আপনার স্ত্রীকে পর্যাপ্ত সুখ দেয়া সম্ভব হবে আপনার পক্ষে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy