ভেতরের প্রশ্নটা দেখুন...?

আমি যখন আগে কোনো পাপ করতাম তখন মনে মনে অনুশোচনা হতো...বিশেষ করে পর্ন দেখার আগে ভিতর থেকে কিছু একটা বলতো না এটা করো না এটা পাপ ।।। আল্লাহ অনেক বার বলেছি নিজের মনকে কথা দিয়েছি পর্ন আর দেখবোনা ওয়াদা....কিন্তু সাপ্তাহ খানিক পর যেই লাউ সেই কদু আবার আগের মতো  চলতে থাকে।তখন আল্লাহর সামনে দাড়াতে ক্ষমা চাইতে ও লজ্জা লাগে।ইদানিং লক্ষ্য করছি কোনো পাপ করতে গেলেও কোনো বাধা পাচ্ছিনা.... এর করন কি?

2891 views

2 Answers

গুনাহ করতে করতে শয়তান আপনার অন্তরের উপর আবরণ ফেলে দিয়েছে। এজন্য আপনার বেশি বেশি ইবাদত,জিকিরে মশগুল থাকা উচিত।রাসুলুল্লাহ সাঃ বলেছেন, প্রত্যেক জিনিসের ময়লা পরিষ্কার করার জন্যে যন্ত্র রয়েছে, আর অন্তরের পরিষ্কারক হলো আল্লাহর জিকির। আর আপনি যতই গুনাহ করতে থাকুন না কেন, তাওবা করা বন্ধ করবেন না। রাসূল সাঃ বলেছেন " কোন বান্দা গুনাহ করার পর যখন তওবা করে,তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আর তারপর যদি সে আবার একই গুনাহে লিপ্ত হয় ও তারপর আবার তাওবা করে,তাহলে আল্লাহ তায়া’লা আবার তাকে ক্ষমা করে দেন। " বেশি বেশি সালাত আদায়ের চেষ্টা করুন কারণ, "নিশ্চয়ই সালাত মানুষকে অশ্নীলতা ও মন্দকাজ হতে বিরত রাখে" (সুরা আনকাবুত-৪৫) আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দিন।

2891 views Answered

এটার মূল কারণ হলো শয়তানের ধোকা। শয়তান আপনাকে পদে পদে ধোকা দিচ্ছে। আর আপনার ঈমান আস্তে আস্তে দূর্বল হয়ে পড়ছে। যার কারণে গোনাহের কাজ করতেও মনে বাধছে না। এরজন্য আপনার উচিত সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকা। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করা। যখন সলাত পড়বেন, তখন আর গোনাহের কাজ থেকে আপনা আপনি দূরে চলে যাবেন। গোনাহর কাজ করতে গেলেই মনে হবে, আরে আমিতো নামায পড়ি। তাহলে এটা কেন করতেছি। আর একটি কথাই আপনাকে এটা থেকে বিরত রাখতে পারে। তাহলো সর্বদা মনে রাখবেন, আমি যা করতেছি সব আল্লাহ দেখতেছে।

2891 views Answered

Next steps