এইবার এস এস সি পরিক্ষা দিয়েছি। আমার রেজাল্ট ৪.৫০ বিজ্ঞন বিভাগ থেকে। ডিসিশন নিতে পারছি না। কেউ যদি বলতেন?

সাইন্সেই থাকবো না আর্স নিবো বুঝতে পারছিনা। আবার, জেনারেল লাইনেই থাকবো না পলিটেকনিকাল এ ঢুকবো। কিছুই বুঝতে পারছিনা। কোন লাইনে বা কোন বিভাগে থাকলে বিশ্ব বিদ্যালয়ে এ চান্স পাবো, তারাতারি ভালো চাকরি হবে ?
2933 views

2 Answers

আপনার রেজাল্ট বেশ ভাল। তাই আমার মনে হয় আপনি বিজ্ঞান বিভাগেই জেনারেল লাইনে পড়ুন এবং ভার্সিটি ভর্তির জন্য প্রিপারেশন নিন।আর চাকরীর ক্ষেত্রে আপনি সায়েন্স না আর্টস যা ই নেন না কেন,আপনাকে প্রতিযোগিতায় সামিল হতে হবে,কাজেই এই ক্ষেত্রে আপনি সায়েন্স পড়লেন না আর্টস পড়লেন তা ম্যাটার করেনা কেবল কিছুকিছু ক্ষেত্র ছাড়া যেগুলিতে সায়েন্স চেয়ে থাকে।

2933 views Answered

আপনার যে গ্রুপটা ভালো লাগে সেটাতেই পড়ুন। কেননা আপনি যে গ্রুপের বইগুলো পড়তে ভালোবাসেন কিংবা আপনার যে বিষয়গুলো পড়তে ভালো লাগে সেগুলোই নিন। এর ফলে আপনার রেজাল্ট যেমন ভালো হবে তেমনি সহজেই আপনি অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। চাকরির বাজারে কোন বিভাগই কারো কাছ থেকে কম নয় যদি আপনার সেই বিভাগের জ্ঞানগুলো অর্জন করতে সক্ষম হন। মনে রাখবেন জীবনে সবসময় আপনাকে কোন না কোন প্রতিযোগিতার সম্মুখিন হতে হবে।

2933 views Answered

Related Questions

Next steps