পবিত্র কুরআনে কোথায় কোন নবী ও রাসূলকে মুসলিম জাতির পিতা বলা হয়েছে?
2 Answers
কুরঅানে হযরত ইবরাহিম খলিলুল্লাহ (অালাইহিস সালাম) কে মুসলিম জাতির পিতা বলা হয়েছে। যেমন: সূরা আল-হাজ্ব আয়াত ৭৮ وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ ۚ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ ۚ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ ۚ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَٰذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ ۚ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ ۖ فَنِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ তোমরা আল্লাহর পথে জিহাদ কর যেভাবে শ্রম জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন এবং দীনের ব্যাপারে তোমাদের উপর কোন সংকীর্ণতা রাখেননি। তোমরা তোমাদের পিতা ইব্রাহীমের মিল্লাত (অনুসরণ কর) । তিনিই তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রসূল তোমাদের জন্যে সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলির জন্যে। সুতরাং তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে অাঁকড়ে ধর। তিনিই তোমাদের মালিক। অতএব তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী। প্রসিদ্ধ তাফসীর অনুযায়ী এখানে ইবরাহিম অালাইহিস সালাম কে সমগ্র মুসলিম মিল্লাতের পিতা বলা হয়েছে। (অাহকামুল কুরঅান, অাল জামি লি অাহমাকিল কুরঅান , ফাতহুল ক্বাদীর)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy