ফেয়ার ইউজ আসলে কি আর এটি কিভাবে ব৽বহার করব এটাই জানতে চাই |
3346 views

2 Answers

কপিরাইট এবং ফেয়ার ইউজেস: আপনি যখন আপনার Youtube চ্যানেল তৈরি করে ফেলেছেন তখন আপনি Youtube এর পার্টনার। আর পার্টনার থাকা অবস্থায় এমন কোন ভিডিও আপলোড করবেন না, যাতে কপিরাইট থাকে তাই কপিরাইট এড়িয়ে চলুন।যেমন অন্যের গান এর মিউজিক নকল করে আপনার ভিডিওতে ব্যবহার, অন্য কোন টিভি চ্যানেলের অনুষ্ঠান। আপনি আপনার ভিডিওতে ইউটিউবের নিজস্ব কিছু গানের ট্রাক থেকে গান নির্বাচন করে ব্যবহার করতে পারেন বা ইন্টারনেটে অনেক ওয়েব সাইট আছে ওই গুলোতে ফ্রিতে অনেক অডিও ও ভিডিও পাবেন যা ব্যবহার করতে কোনো প্রকার কপিরাইটের প্রয়োজন নেই।কখনোই নকল করবেন না, কারণ ইউটিউব জানে আপনি কোথা থেকে কি ব্যবহার করেছন। সুতরাং সাবধান। এরপরও যদি আপনি এরকম কোন ভিডিও আপলোড করেন, তারা আপনাকে কয়েকবার সাবধান করে দিবে, আপনার কপিরাইট ভিডিও আপলোড এর সংখ্যা যদি বেশি হয় তাহলে আপনার একাউন্টটি তারা ব্যন করে দিবে।

3346 views

আপনি অন্যের ভিডিও  ব্যবহার করছেন কিন্তু তার মালিককে আপনি ক্রেডিট  দিয়েছেন,মূলত এটাকেই ইউটিউব ফেয়ার ইউজ বলে।কোন চ্যানেল থেকে কোন ভিডিও নিয়ে কিছুটা পরিবর্তন পরিবর্ধন করে ব্যবহার করার সময়ই মুলত ফেয়ার ইউজের বিষয়টা আসে।  ধরুন লিখে দিলাম “all rights go to the author” অথবা "I do not own" এ ধরণের কোন লাইন লিখলেই মালিকের কিছু যায় আসেনা কিংবা এটি মুল মালিকের কপিরাইট পারমিশন দেয়াকে প্রতিষ্ঠিত করেনা।অনেকেই বলে ভিডিওতে একটি ডিসক্লেইমার দিয়েছি, সুতরাং ফেয়ার ইউজ। ধারণা ভুল,যেহেতু এই ডিসক্লেইমার মুল মালিকের জন্য কোন গুরুত্ব বহন করেনা সুতরাং এটি ফেয়ার ইউজ সম্পর্কিত একটি ভুল ধারণা মাত্র।

3346 views

Related Questions