সি এ পড়তে কি A+ পাওয়া বাধ্যতামুলক?

আমি এস এস সি এবং এইচ এস সি কোনটাতেই যদি এ+ না পাই এবং আমার মোট পয়েন্ট 9 এর উপরে হয় তাহলে কি আমি সিএ পড়তে পারবো?
2651 views

1 Answers

এইচএসসি পাস করার পর সিএ:


এইচএসসি পাস করার পর সিএ পড়তে চাইলে কমপক্ষে মোট ৯.০০ পয়েন্ট পেতে হবে এবং এসএসসি অথবা এইচএসসি'র যে কোন একটিতে জিপিএ ৫.০০ পেতে হবে। মোট পয়েন্ট ৯.০০ বা তার বেশি কিন্তু এসএসসি অথবা এইচএসি'র কোনটিতে জিপিএ ৫.০০ না থাকলে এইচএসসির পর সিএ পড়তে পারবেন না। অর্থাৎ এইচএসসি পাস করার পর সিএ পড়তে চাইলে এসএসসি অথবা এইচএসসি যে কোন একটিতে বাধ্যতামূলক জিপিএ ৫.০০ (A+) সহ মোট ৯.০০ পয়েন্ট পেতে হবে।

ডিগ্রী/অনার্স পাস করার পর সিএ:

ডিগ্রী বা অনার্স পাস করার পর সিএ পড়তে চাইলে বাধ্যতামূলক জিপিএ ৫.০০ বা A+ পাওয়ার দরকার নেই। এসএসসি,এইচএসসি এবং ডিগ্রী/অনার্স মিলে মোট ৭.০০ পয়েন্ট থাকলে সিএ পড়তে পারবেন। তবে এসএসসি,এইচএসসি এবং ডিগ্রী/অনার্স যে কোন একটিতে থার্ড ডিভিশন থাকলে সিএ পড়তে পারবেন না। সুতরাং ডিগ্রী বা অনার্সে কোনমতে সেকেন্ড ডিভিশন পেয়ে পাস করলে অাপনি সিএ পড়তে পারবেন।
2651 views Answered

Related Questions

Next steps