কোন মেয়ের জন্য তার সৎ ভাগিনা অর্থাৎ বোনের সৎ ছেলের সাথে বিয়ে বসা জায়েজ কিনা?

আমার দুটি প্রশ্ন ১/ কোন মেয়ের জন্য তার সৎ ভাগিনা অর্থাৎবোনের সৎ ছেলের সাথে বিয়ে বসা জায়েজ কিনা ২/ কোন মেয়ের জন্য তার বোনের দুধ ছেলের সাথে বিয়ে বসতে পারবে কিনা  এই দুটি প্রশ্নের উত্তর জানি   বাট আমার রেফারেন্স দরকার তাই কোন মুফতী ভাই যদি  কিতাবের রেফারেন্স দিয়ে সহোযোগিতা করেন অনেক উপকৃত হতাম   

2848 views

1 Answers

আল্লাহ তাআলা ঘোষণা করেন- তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকন্যা, ভগিনীকন্যা, তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সঙ্গে সহবাস করেছ, সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সঙ্গে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই, তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকরী, দয়ালু। এবং অন্যের বৈধ স্ত্রীকে বিবাহ করা হারাম।

2848 views Answered

Related Questions

Next steps