জন্ম নিবন্ধন সম্পর্কিত?

আমার জন্ম নিবন্ধনের বয়স সার্টিফিকেটর সাথে মিল নেই। এমতা অবস্থায় আমি ssc কারিগরি বোর্ডের সার্টিফিকেট নিয়ে ইউনিয়ন সচিব কাছে গেলে আমায় একটা ফরম দেয় আমি সেটা পুরন করে উপজেলা নির্বাহী অফিসার সাইন নিয়ে ডিসি অফিসে যাই। তখন তারা বলে জেনারেল বোর্ড এর কাগজ দেখাতে কিন্তু আমার কাছে জেনারেল বোর্ডের psc,jsc কোন সার্টিফিকেট নেই। বিশেষ দ্রষ্টব্য, জন্ম নিবন্ধন বয়স হাতের লেখা যখন প্রথম শুরু হয়েছিল তখন ১-২-১৯৯৮ ছিল আর ইউনিয়ন পরিষদে গেলে তারা দেখে অনলাইনে ১-২-১৯৯৬ দেওয়া হয়েছে, আমার কারিগরি বোর্ডের সার্টিফিকেট এ ৩১-১২-১৯৯৭ দেওয়া হয়েছে। আর আমি বর্তমানে সরকারি পলিটেকনিক এ পড়া লেখা করছি,  এমতা অবস্থায় আমি কি করতে পারি?
2741 views

2 Answers

আপনি  ssc সার্টিফিকেট এর জন্মতারিখ পরিবর্তন না করে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডের জন্মতারিখ পরিবর্তন করুন এতেই ভালো হবে  কোন ঝামেলা নেই।  তাই আপনার পুরাতন জন্ম নিবন্ধন কার্ড টি সহ আপনার সার্টিফিকেট টি সহ আপনার ইউনিয়ন পরিষদ এর সচিব কে দিন তিনি একটি আপনাকে নতুন জন্মনিবন্ধন এর কার্ড বানিয়ে দিবেন।  অন্যথায় আপনার সার্টিফিকেট এর তারিখ পরিবর্তন করতে অনেক ঝামেলায় পড়তে হবে।

2741 views Answered

ভালো হবে আপনি যদি জন্ম নিবন্ধন এর তারিখ টা বদলে ফেলেন।কারণ এসএসসি সার্টিফিকেটে জন্ম তারিখ পরিবর্তন করা যায় না।

2741 views Answered

Related Questions

Next steps