জাতীয় বিশ্ববিদ্যালয় এ কোন বিষয়এ পড়ব?
2 Answers
আপনি কমার্স থেকে Accounting & Finance নিয়ে পড়তে পারেন। শুনেছি এগুলোর ডিমান্ড একটু বেশি।
৪.০০+৩.৫০=৭.৫০,জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদন করার সময় জেলা ও বিভাগীয় শহরে অবস্থিত সরকারি কলেজে ভর্তি অাবেদন না করাই ভালো হবে। কারণ, ৭.৫০ পয়েন্ট দিয়ে জেলা ও বিভাগীয় শহরে অবস্থিত সরকারি কলেজে কমার্স থেকে চান্স পাওয়ার সম্ভাবনা নেই। তাই অনার্স কলেজে ভর্তি অাবেদন করার সময় উপজেলা বা গ্রাম এলাকায় অবস্থিত যেসব কলেজে অনার্স চালু অাছে সেসব কলেজে অাবেদন করা উচিত। যেহেতু ইন্টারে কমার্স ছিল,সেহেতু অনার্সে কমার্সের সাবজেক্ট প্রথমে চয়েজ দেওয়া উচিত। হিসাববিজ্ঞান,ফিন্যান্স এই সাবজেক্টগগুলোর চাহিদা বেশি। এই সাবজেক্টগুলো ১ম দিকে চয়েজ দেওয়া উচিত। এরপর মার্কেটিং ও ম্যানেজমেন্ট চয়েজ দেওয়া উচিত। এরপর অার্টসের সাবজেক্ট ইংরেজী,বাংলা,সমাজকর্ম,সমাজবিজ্ঞান,রাষ্ট্রবিজ্ঞান,ইতিহাস ইত্যাদি সাবজেক্ট চয়েজ দিতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy