আমার ফোন ফরম্যাট দিব। তাই সকল তথ্য ব্যাকআপ রাখতে চাই?

আমার ফোন ফরম্যাট দিব। তাই সকল তথ্য ব্যাকআপ রাখতে চাই। আমার সকল তথ্য গান, ডকুমেন্ট। বিশেষ করে আমার ফোনের ব্রাউজারে সেভ করা সকল অফলাইন তথ্যও ব্যাকআপ রাখতে চাই। তাই এমন একটা এপস বা মাধ্যম বলুন যাহাতে সর্বচ্চো নিরাপত্তাসহ ব্যাকআপ রাখতে পারব ও ফরম্যাট দেওয়া শেষ হলে আমার সকল তথ্য আবার সঠিকভাবে ফেরত পাব।
2992 views

4 Answers

এন্ড্রয়েড ফোন হলে ফোনেই আছে সমাধান। গুগল ড্রাইভে ব্যাক আপ করুন। ১৫ জিবির মত টোটাল জায়গা থাকে গুগল ড্রাইভে। ফোনে দেখুন ড্রাইভ সেট আপ করা আছে। এছাড়া ফ্যাক্ট্ররি ফরম্যাটে গেলে সেখানে ব্যাক আপ অপশন পাবেন। আর কম্পিউটারে ব্যক আপ চাইলে,  ফোনের সব কপি করে রেখে দিন।

2992 views Answered

কোন এপ লাগবে না। প্রয়োজনীয় ফাইল, ছবি, ভিডিও, গান সব Move করে মেমোরি কার্ডে রাখুন। তারপর মেমোরি খুলে রেখে ফোন রিসেট করুন। তারপর মেমোরি থেকে পুনরায় সব ফাইল আগের মত ফোল্ডারে সেট করে দিন। ব্যাস। বুঝতে সমস্যা হলে মন্তব্য করুন।

2992 views Answered

আপনার ফোনটি কোন কোম্পানির তা উল্লেখ করলে ভালো হতো। যদি এমন কোন ফোন কোম্পানির হয় যাদের নিজস্ব স্টোরেজ আছে (যেমন শাওমি ) । তাহলে খুব সহজেই ফোনের ডকুমেন্টস, ছবি, ম্যাসেজ, কন্টাক্টস, এপ্লিকেশন ইত্যাদি খুব সহজেই ব্যাকআপ করতে পারবেন এবং রিস্টোর করতে পারবেন । যদি নিজস্ব স্টোর না থাকে তাহলে গুগোল ড্রাইভ ব্যবহার করেও ফোনের মেমোরিতে থাকা জিনিস গুলো ব্যাকআপ করতে পারবেন , এক্ষেত্রে রিস্টোর করা সম্ভব না । আপনাকে পুনরায় গুগোল ড্রাইভ থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে । উপরে বর্ণিত দুটো অপশনই পূর্ন নিরাপদ ।

এছাড়া যা কপি করা সম্ভব তা কপি করে আপনার অন্য কোন ফোন মেমোরি বা কম্পিউটারে রেখেও ফোনটি রিসেট দিতে পারেন ।

 

 ব্রাউজারে সেভ করা তথ্য ফোন রিসেট দিলে মুছে যাবে । এক্ষেত্রে আপনার কিছু করার নেই । 
2992 views Answered

সব কিছু নিমোরি মধ্যে বড়ে মোবাইল ফরমোট করে ফেলোন    

2992 views Answered

Related Questions

Next steps