সন্ধেহ বসত পিল খেলে কোন ক্ষতি হবে কিনা?

আমার বউ এর সাথে আজ আমার সেক্স হয়.
প্রথমবার কনডম ব্যাবহার করেছি তখন বীর্যপাত হয়েছে কোন সমস্যা হয়নি.
কিন্তু দ্বিতীয়  বার সহবাস করার সময় কনডম ফেটে যায় কিন্তু  বীর্যপাত হয়নি কিন্তু  সন্ধেহ হচ্ছে কিছু একটা বের হয়েছে এক ফোটা এবং তার যোনিতে প্রবেশ করেছে.

কিন্তু আমরা কেউই শিউর না আসলে বীর্য ভিতরে প্রবেশ করেছে কিনা.
এখন এই সন্ধেহ কারনে কি আমার বউ কে আমি পিল খাওয়াতে পারবো.
যদি তার যোনিতে  বীর্য না পরে থাকে তাহলে পিল খেলে কোন ক্ষতি হবে???

 
4272 views

2 Answers

বাংলাদেশের অধিকাংশ মহিলারা জন্মনিয়ন্ত্রন রাখার জন্য পিল সেবন করে থাকে। প্রতিটা প্রাপ্ত বয়স্ক পুরুষের বীর্যে যৌনমিলনের পরে নারীর গর্ভধারনের আশংকা ৭০% থাকে। আর এই জন্য গর্ভধারন রোধ করতে জন্মনিয়ন্ত্রন পিল সেবন করে ১০০% অপরিকল্পিত জন্মনিয়ন্ত্রন করা সম্ভব। কিন্তু বাস্তব জীবনে পিলের কার্যকারিতা প্রায় ৯১%কার্যকর হয়, এর মানে হচ্ছে প্রতিবছর ১০০ জন নারী পিল সেবন কারীর মধ্যে ৯ জন প্রেগন্যান্ট হযয়ে থাকে। আর এর একটা মাত্র কারণ প্রতিদিন পিল সেবন করতে ভুলে যাওয়া। তবে এই পিল সেবনের অনেক নিয়ম কানুন আছে, চলুন সেই নিয়ম গুলো জেনে নেয়া যাকঃ বিস্তারিত...

4272 views Answered

আপনি প্রথম বার সহবাসের  সময় কনডম ব্যবহার করেন এবং কনডমের ভিতরে বীর্যপাত হয়। 

আর দ্বিতিয় বার সহবাসের সময় কনডম ফেটে যায়  যদি আপনার প্রথম বার সহবাসের কনডম দ্বাড়া দ্বিতিয় বার সহবাস করেন আর সহবাস করাকালীন কনডম ফেটে যায় এতে সামান্য বীর্য যোনিতে প্রবেশ করার আশঙ্কা থাকে।  

 তবে যদি আপনি দ্বিতিয় বার সহবাস করাকালীন নতুন কনডম ব্যবহার  করেন আর বীর্যপাত না হওয়াতেই কনডম ফেটে যায় তাহলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ।

তবে কখনোই নিশ্চিত ভাবে বলা যাবে না যে আপনার স্ত্রী প্রেগন্যান্ট হবে বা প্রেগন্যান্ট হবেন না। তাই আপনি আগামী মাসিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।  পরবর্তীতে মাসিক হলে প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।

আর যেহেতু সন্ধেহ বসত ইমার্জেন্সি পিল খাওয়াতে চান হলে খাওয়াতে পারেন সমস্যা নেই। তবে ক্ষতি বলতে এই ইমার্জেন্সি পিল গুলোতে পার্শ্বপ্রতিক্রিয়া থাকে যা শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলে তবে সবার ক্ষেত্রে একই রকম প্রভাব ফেলে না। পার্শ্বপ্রতিক্রিয়া গুলো হলো ।

  1. মাথা ব্যথা করতে পারে।
  2. মাথা ঘোড়া ,বমি ভাব বা বমি হওয়া
  3. শরীর দুর্বল  লাগা।
  4. পিল খাওয়ার পর পরবর্তীতে মাসিক অনিয়ম ভাবে হওয়া।
ইমার্জেন্সি পিল খাওয়ালে উক্ত পার্শ্বপ্রতিক্রিয়া গুলো প্রভাব ফেলতে পারে। তবে  বাচ্ছা নিতে না চাইলে সন্ধেহ বসত ইমার্জেন্সি পিল খাওয়াতে পারেন। সহবাসের ৭২ ঘন্টার মধ্যে একটি নোরিক্স পিল খাওয়াতে পারেন ক্রয় করার আগে ডাক্তারের পরামর্শ নিন।
4272 views Answered

Related Questions

Next steps