আমার বিড়ালের চোখ ফুলে গেছে পানি পড়ে কি করব?
3 Answers
প্রথমে চোখে চুল পড়েছে কি না দেখে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন । আপনি ভালো একটা চোখের ড্রপ ( মানুষের ) দিন । 3-4 দিন পর যদি ভালো না হয় তাহলে গবাদি পশুর ডাক্তারের থেকে পরামর্শ নিন । ইনশা-আল্লাহ কাজ হবেই ।
আপনি নিচের নিয়ম গুলি মেনে চলুন: ১.গোসলের সময় চোখে লাগলে জ্বলবে এমন শ্যাম্পু ব্যবহার করবেন না, বিড়ালের জন্য Cat Shampoo ব্যবহার করবেন। ২.প্রতিদিন বিড়ালের প্রতিদিন চোখ পরিষ্কার করবেন। ৩.হালকা গরমপানিতে পাতলা কাপড়/তুলো ভিজিয়ে চোখের ময়লা পরিষ্কার করে দিন। ৪.নিয়মিত বিড়ালের চোখ পরীক্ষা করুন। সুস্থ চোখ উজ্জ্বল এবং চকচকে হবে, এবং বেশী শুষ্ক বা অনবরত পানি পরবে না ।। ৫.প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে চোখ মুছে দিন। স্বাভাবিকের চেয়ে বেশী মিউকাস চোখে পরলে পানিতে এক চিমটি লবণ মিশিয়ে চোখ মুছে দিন, এতে করে ব্যাক্টেরিয়া/ ফাঙ্গাস জন্মাতে পারবেনা।। ৬. পশু চিকিৎসক এর পরামর্শ ব্যতীত কোনোপ্রকার ড্রপ চোখে ব্যবহার করবেন না এতে বিড়ালটির ক্ষতি হতে পারে। তাই আপনি চিকিৎসক এর পরামর্শ নিন সবার আগে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy