1 Answers
১.জিমের আগে আপনি ২-১ গ্লাস পানি পান করবেন। জিমের আগে ভারি খাবার খাবেন না।জিম করার আগে ও পরে অন্তত ২০ মিনিট সময় নিন। অর্থাৎ কোনোকিছু খাওয়ার অন্ততপক্ষে ২০ মিনিট পরে জিম শুরু করুন এবং জিম শেষ করার ২০ মিনিট পরে খাবার খান। ভারী খাবার জিমের পরবর্তী সময়ে খাওয়াটাই ভালো। জিমের পরে আপনি তরল খাবার বিশেষ করে বেল অথবা লেবুর শরবত খান। এরপরে ভারি কিছু খেতে পারেন। ২.আপনার যদি গ্যাস্ট্রিক এর সমস্যা থাকে তাহলে আপনি জিমের আগে ও পরে বাদাম এবং কিসমিস একত্রে করে খান। এতে আরো ভাল ফল পাবেন। ৩.প্রতিদিন পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। জিম করার ১০মিনিট আগে একটি কলা এবং গ্লুকোজ খেয়ে নিবেন। এতে আপনার দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ। ৪.জিমের পরে ছোলা সেদ্ধ খাবেন এককাপ করে। ৫.স্বাস্থ্য বাড়ানোর জন্য জিম করলে তা বিকালে করা ভালো (দুপুরের খাবার খাওয়ার ২/৩ ঘন্টা পর)। কারণ তখন খাবারগুলো গ্লুকোজ হয়ে যায়। ফলে জিমের সময় এনার্জি শরীর থেকে না টেনে খাবার থেকে টানে।শরীর থেকে এনার্জি গেলে কিন্তু ওই পরিমাণ খাবার বডি না পেলে উল্টা স্বাস্থ্য কমে অসুস্থ্ হয়ে যেতে পারেন। ৬.জিমের আগে আপনি যেকোনো তরল পান করতে পারবেন এবং জিম করার কমপক্ষে ১০মিনিট পর আপনি যেকোনো ভারি খাবার খেতে পারেন। এতে কোনোপ্রকার সমস্যা হবেনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy