এই রমজানে রোজা রেখে জুম্মা না পড়লে কি সমস্যা হবে?
2 Answers
আল্লাহ তা আলা ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান অবশ্যই তিনি আপনাকে মাফ করে দিবেন, তবে নামায না পড়ার কারণে রোযা মাকরূহ হবে, যেহেতু আপনি ভবিষ্যতে আর এমনটি করবেন না বলে দৃঢ় প্রত্যয় করেছেন, তাই আজকের রোযা হয়ে যাবে।
আল্লাহ তায়ালা এই ভুলের জন্য ক্ষমা করবেন। আর জুমাআর নামাজ না পড়ায় রোজাতে কোন সমস্যা হবে না। যেহেতু, প্রতিজ্ঞা করেছেন আজ থেকে পরের নামাজগুলো নিয়মিত পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য উলামা সম্প্রদায়ের উক্তি এই যে, প্রত্যেক পাপ থেকে তওবা করা ওয়াজিব তথা অবশ্য- কর্তব্য। তওবা কবুলের জন্য তিনটি শর্ত রয়েছে। ১। পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। ২। পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। ৩। ঐ পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সঙ্কল্প করতে হবে। সুতরাং যদি এর মধ্যে একটি শর্তও লুপ্ত হয়, তাহলে সেই তওবা বিশুদ্ধ হবে না। তওবা ওয়াজিব হওয়ার ব্যাপারে কুরআন ও হাদীসে প্রচুর প্রমাণ রয়েছে এবং এ ব্যাপারে উম্মতের ঐকমত্যও বিদ্যমান। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ! তোমরা সকলে আল্লাহর কাছে তওবা (প্রত্যাবর্তন) কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা নূরঃ ৩১ আয়াত)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy