আমি মুখের জরতার কারনে ভালো ভাবে কথা বলতে পারছিনা?
সমস্যা শুরু ২০১২সালথেকে তখন ওটটা গুরুত্ব দেইনি,, ,শুরু তে কথা অল্প অল্প বেধে আসতো, ভাবছি একাই শুরু হইছে একাই সেরে যাবে। এর মধ্যে অনেকে অনেক কথা বলে ছে ।ভালোভাবে কথা বলতে পারিনা বলে অনেকেই হাসাহাসি করে। ৮ টা বছর। ধরে অনেক কষ্টে আছি ভাই। হোমিওপ্যাথিক ওষুধ খাইলাম কিন্তু কোন সমাধান মেলেনি। বন্ধ দের কারো সাথে কথা বলতে তেমন সমস্যা হয়না কিন্তু অচেনা কারো সাথে কথা বলতেই পারিনা, বড় কোন লোকের সাথে কথা বলতে সমস্যা হয়। ইদানীং দ, ব ল। দিয়ে শব্দ গুলো উচ্চারণ করতেই পারিনা খুব সমস্যা হয়। কেউকি বলতে পারবেন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো।
2856 views
1 Answers
আপনি খুঁজে বার করুন যে কি কি কারনে আপনার এরকম হচ্ছে।অনেকের মানসিক চাপ, অস্থিরতা, দুঃশ্চিন্তা আর অস্বস্তির ফলে এমনটি হয়ে থাকে। আপনি আপনার ভুলের কারন ও শব্দগুলি খুঁজে বার করুন।আস্তে আস্তে কথা বলার চেষ্টা করুন। মাঝেমাঝে মুখ হা করে নিঃশ্বাস নিন যতক্ষণ সম্ভব হয়। এই ব্যায়ামটি করুন:একটি পরিষ্কার কাঠপেন্সিল মুখে নিন। দুই পাটির দাঁত দিয়ে সমান্তরালভাবে কামড়ে ধরে পড়া শুরু করুন, যতক্ষণ আপনার ভালো লাগে।দ্রুত কথা বলা বন্ধ করুন। আপনি নিজের সাথে নিজে কথা বলুন। প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন আস্তে আস্তে। দেখবেন কিছুদিনের মধ্যেই এসমস্যা থেকে মুক্তি পাবেন।
2856 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy