2 Answers
হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহু (সঃ) বলেছেন, তোমাদের কেউ যখন সালাত আদায়কালে তাশাহহুদ পড়বে, তখন চার বস্তু থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে।
১. দোযখের আযাব থেকে।
২. কবরের আযাব থেকে।
৩. জীবন ও মরণের ফিৎনা থেকে।
৪. মসীহে দাজ্জালের অনিষ্ট থেকে।
[বিঃদ্রঃ কেউ কেউ বলেন, এখানে সালাতের মধ্যে তাশাহহুদ পাঠ বলতে সালাত আদায়ের পরের সময় দ্বারা উদ্দেশ্য]
(সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩১০)
হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ)-কে কবরের আযাব সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, হ্যাঁ! কবরের আযাব সত্য। আয়েশা (রাঃ) বলেন, এরপর আমি রাসূলুল্লাহু (সঃ)-কে এমন কোনো সালাত আদায় করতে দেখিনি, যাতে তিনি কবরের আযাব থেকে পানাহ না চেয়েছেন। (সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩০৮)
জনাব! উক্ত হাদীসদ্বয়ের ভাষ্য অনুযায়ী বলা যায়, আপনি যেকোনো সময় কবরের আযাব হতে পানাহ চাওয়ার আমল করতে পারেন৷ বিশেষ করে নামাজ আদায়ের পর। আর এটিকেই রাসূল (সঃ) বেশি পছন্দ করতেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy