2 Answers

অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে।আর অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে।একটা পাই বন্ধন আরেকটা সিগমা বন্ধন।সিগমা বন্ধন ভাঙা কঠিন।।তবে পাই বন্ধন ভাঙা সহজ।এই পাই  বন্ধন থাকার কারণে অ্যালকিন সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে।আর অ্যালকিনের যে একটা বন্ধন থাকে সেটা সহজে ভাঙেনা।ফলে এরা বিক্রিয়া খুব কম করে।

5629 views Answered

অ্যালকেনসমূহ C-C C-H শক্তিশালী একক সমযোজী সিগমা বন্ধন দ্বারা গঠিত হয় রাসায়নিকভাবে এরা প্যারাফিন বা আসক্তিহীন নামে পরিচিত পক্ষান্তরে  অ্যালকিনসমূহে কার্বন-কার্বন দ্বি-বন্ধন( C=C ) বিদ্যমান থাকে। কার্বন-কার্বন দ্বি-বন্ধনের প্রথমটি শক্তিশালী সিগমা হলেও  দ্বিতীয় বন্ধনটি দুর্বল পাই বন্ধন দ্বারা গঠিত হয়। তাই দ্বিতীয় পাই  বন্ধনটির সহজে ভাঙন ঘটে। এর ফলে অ্যালকিনসমূহ সংযোজন , পলিমারকরণ, দহন ইত্যাদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাই বলা যায় অ্যালকেন অপেক্ষা অ্যালকিন বেশি সক্রিয়।  


5629 views Answered

Related Questions

Next steps