1 Answers
অ্যালকিন পরমাণুর দ্বিবন্ধনে কার্বন পরমাণু দুটির প্রত্যেকটি sp2 -সংকরণ দ্বারা তিনটি সংকর অরবিটাল তৈরী করে। এসব সংকর অরবিটালে 33.3% s-চরিত্র ও 66.7% p-চরিত্র থাকে। অপরদিকে অ্যালকাইন পরমাণুর ত্রিবন্ধনে কার্বন পরমাণু দুটির প্রত্যেকটি sp -সংকরণ দ্বারা দুটি সংকর অরবিটাল তৈরী করে। এসব সংকর অরবিটালে 50% s -চরিত্র এবং 50% p -চরিত্র থাকে। অ্যালকিনের ত্রিবন্ধনে s -চরিত্র বেশি হওয়ায় কার্বন পরমাণুর দুটির নিউক্লিয়াসের σ ইলেকট্রন মেঘ কাছাকাছি সরে আসে ফলে π ইলেকট্রন মেঘের ঘনত্ব ও বৃদ্ধি পায়। অর্থাৎ অ্যালকিনের দ্বিবন্ধনের π-বন্ধনের চেয়ে অ্যালকাইনের ত্রিবন্ধনের π বন্ধন বেশি শক্তিশালী হয়। তাই অ্যালকিন অ্যালকাইনের চেয়ে বেশি সক্রিয় হয়।
5388 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy