এভাবে ধোঁকাবাজি করা উচিত হবে কিনা?
3 Answers
তারা যে আপনাকে ধোঁকা দিয়েছে এর জন্য কিয়ামতের দিন হিসাব দিতে হবে। সেদিন সকল ভাল মন্দের বিচার হবে। আর আপনার যে টাকা চলে গেছে চলে যাক অন্য কেউ যেন এই ধোঁকায় না পড়ে সেই চেষ্টা করবেন। এভাবে ধোঁকা দিয়ে ইনকাম আপনার জন্যে হারাম হবে। কেননা, জালিয়াতি ও ধোঁকাবাজি হারাম। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। (সূরা আহযাবঃ ৫৮) আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে আমাদের উপর অস্ত্র তোলে। আর যে আমাদেরকে ধোঁকা দেয়, সেও আমাদের দলভুক্ত নয়। (রিয়াযুস স্বা-লিহীন, হাদিস নম্বরঃ ১৫৮৭ মুসলিম ১০১, ইবনু মাজাহ ২৫৭৫, হাদিসের মানঃ সহিহ)।
না, আপনার আন্য লোকে ঠকানো উচিত হবে না । আল্লাহ তায়ালা বলেন, কিয়ামতের সকলের পাপ পুন্যের হিসাব নেওয়া হবে ।আপনার ওই স্যারও এই বিধানের বাহিরে নয়।কারন তারও এই পাপ কাজের জন্য হিসেব দিতে হবে।
অন্যকে ধোকা না দেওয়াই ভালো।এটা একটি প্রতারণা।যা ইসলামে জায়েজ না। আপনি অন্য কাউকে ধোকা না দিয়ে অন্য কোনো গরিব লোকের টাকা বাঁচান।আর আপনি যে ধোকা পয়েছেন তার জন্য কিয়ামত তার শাস্তি দিবেন মহান আল্লাহ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy