আমি কয়বার আমিন বলব?
4 Answers
নিজে নিজে সুরা ফাতিহা পাঠ করলে সেক্ষেত্রেও আমিন বলতে হবে।
ইমাম যখন জোরে সুরা ফাতিহা পাঠ করে তখন ও নিজে নিজে সুরা ফাতিহা পাঠ করবেন তখন আমিন বলতে হবে।
হ্যাঁ,নিজে নিজে সূরাহ ফাতিহা পাঠ করলেও আমিন বলতে হবে,নামাযে সুরাহ ফাতিহার শেষে আমিন বলা সুন্নাত কিন্তু ইমামের পিছনে নামায আদায় করার সময় নিজে নিজে সূরা ফাতিহা বা অন্য কোন সূরা তেলাওয়াত করার কোন প্রয়োজন নেই। আর আমিন না বললে কোন গুনাহ হবে না, বা নামাজের কোন ক্ষতি হবে না
আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ (সালাতে) আমীন বলে, আর আসমানে ফিরিশতাগণ আমীন বলেন এবং উভয়ের আমীন একই সময় হলে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। (সহীহ বুখারী হাদিস নম্বরঃ ৭৪৫, সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ২৫০ হাদিসের মানঃ সহিহ)। শুবা (রহঃ) সালামা ইবনু কুহায়ল হুজর আবূল আম্বাস আলকামা ইবনু ওয়াইল তাঁর পিতা ওয়াইল রাদিয়াল্লাহু আনহ এর সূত্রে বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গইরিল মাগযুবি আলাইহিম অলাদ্ব-দ্বললীন পাঠের পর আস্তে আমীন বলেছেন। (সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ২৪৯ হাদিসের মানঃ সহিহ/যঈফ মিশ্রিত) জনাব! ইমাম যখন জোড়ে সুরা ফাতিহা পাঠ করে তখন তা শেষ হলে আমিন বলবেন যা প্রথম এবং দ্বিতীয় রাকআতে। আবার ইমাম যখন আস্তে সুরা ফাতিহা পাঠ করে তখন তাতো শুনতে পাবেন না তাই আর কোন রাকআতেই আমিন বলার প্রয়োজন নেই। কিন্তু তারপর যখন নিজে নিজে সুরা ফাতিহা পাঠ করি! এখানে যদি তৃতীয় রাকআত বুঝিয়ে থাকেন সেক্ষেত্রে সুরা ফাতিহা এবং ফাতিহা শেষে আমিন পড়তে বা বলতে হবে না। আর যদি নিজে নিজে একাকি নামাজ পড়েন সেক্ষেত্রে সুরা ফাতিহা পাঠ শেষে আমিন বলতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy