4 Answers
ইসলামে সবার জন্য শুধু লাল নয় সব অধিক রঙিন কাপড় পরাই হারাম। আপনি সব রঙের কাপড়-ই পড়তে পারেন তবে সেটি যেনো অধিক রঙিন না হয়।হালকা রঙিন হতে হবে।
শুধু লাল নয়, পূর্ণ হলুদ জামাকেঅ হাদিসে হারাম বলা হয়েছে, হলুদ রঙ কাফিরদের পতাকার রংও ছিল, দুটি হাদিস পেয়েছি, পড়ে দেখুন,
حدثنا مخلد بن خالد، حدثنا روح، حدثنا سعيد بن أبي عروبة، عن قتادة، عن الحسن، عن عمران بن حصين، أن نبي الله صلى الله عليه وسلم قال " لا أركب الأرجوان ولا ألبس المعصفر ولا ألبس القميص المكفف بالحرير " . قال وأومأ الحسن إلى جيب قميصه . قال وقال " ألا وطيب الرجال ريح لا لون له ألا وطيب النساء لون لا ريح له " . قال سعيد أراه قال إنما حملوا قوله في طيب النساء على أنها إذا خرجت فأما إذا كانت عند زوجها فلتطيب بما شاءت .
হাসান বাসরী (রহ) ‘ইমরান ইবনু হুসাইন (রাঃ)-এর সূত্র থেকে বর্ণিতঃ:
আল্লাহর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি লাল রঙের জিনপোষে সওয়ার হই না, হলদে (কুসুম) বর্ণের কাপড় পরিধান করি না এবং রেশম আটকানো জামা পরিধান করি না। বর্ণনাকারী বলেন, হাসান এ কথার দ্বারা জামার পকেটের দিকে ইশারা করেন। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেনঃ জেনে রাখো! পুরুষ লোক এমন সুগন্ধি ব্যবহার করবে, যার কোন রঙ থাকবে না এবং নারীরা এমন সুগন্ধি ব্যবহার করবে যার রঙ আছে কিন্তু ঘ্রাণ নেই। সাঈদ (রহ) বলেন, আমার ধারণা, নারীদের সুগন্ধি ব্যবহার সম্পর্কিত কথার দ্বারা তাঁরা এরুপ বুঝেছেন যে, নারীরা যখন বাইরে যায় তখন যেন এরুপ সুগন্ধি ব্যবহার করে যার গন্ধ নেই, আর যখন স্বামীর নিকট থাকে, তখন যেমন ইচ্ছে সুগন্ধি ব্যবহার করতে পারে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০৪৮
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, ঈড়ড
حدثنا قتيبة، حدثنا مالك بن أنس، عن نافع، عن إبراهيم بن عبد الله بن حنين، عن أبيه، عن علي، قال نهاني النبي صلى الله عليه وسلم عن لبس القسي والمعصفر . قال أبو عيسى وفي الباب عن أنس وعبد الله بن عمرو وحديث علي حديث حسن صحيح .
আলী (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে কাসী (সূতা ও রেশম মিশ্রিত কাপড়) ও হলুদ রং-এর জামা পরতে বারণ করেছেন।
সহীহ্, ইবনু মা-জাহ (৩৬০২), মুসলিম, ৩৬৭৬ নং হাদীসে আরও পরিপূর্ণ বর্ণনা আসবে।
ফুটনোটঃ
আবূ ঈসা বলেন, আনাস ও আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আলী (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান সহীহ্।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ১৭২৫
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
রাসূল (সঃ) সব সময় সাদা পোষাক পরিধান করতেন। তাই সাদা পোষাক পরিধান করা খাছ সুন্নাত। পুরুষের জন্য লাল কাপড় পরিধান করা তিনি পছন্দ করতেন না। কাজেই, লাল রংয়ের রুমাল, পাগড়ী, জামা, লুঙ্গি, চাদর ইত্যাদি পরিধান করা পুরুষের জন্য জায়েয নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি দুটি লাল কাপড় পরিহিত অবস্থায় রাসূল (সঃ)-এর নিকট দিয়ে যাওয়ার সময় উনাকে সালাম দেন। কিন্তু তিনি তার সালামের জাওয়াব দেননি। (তিরমিযী শরীফ, আবু দাউদ শরীফ) এরূপ আরো অনেক হাদীস বর্ণিত আছে। যার উপর ভিত্তি করে হানাফী মাযহাবের সকল ইমাম-মুজতাহিদ এবং আওলিয়ায়ে কিরাম (রহঃ) ফতওয়া দিয়েছেন যে, পুরুষের জন্য লাল কাপড় পরিধান করা জায়েয নেই। সম্পূর্ণ লাল হলে হারাম, অধিকাংশ লাল হলে মাকরূহে তাহরীমী এবং কম অংশ লাল হলে মাকরূহ তানযীহী। আর এটাই হচ্ছে হানাফী মাযহাবের মুখতার বা গ্রহণযোগ্য ফতওয়া। (মিরকাত, আশয়াতুল লুময়াত) তবে শাফিয়ী বা অন্যান্য মাযহাব মতে পুরুষের জন্য লাল রংয়ের পোশাক পরিধান করা জায়িয রয়েছে। আর এটাও স্মরণীয় যে, হানাফী মাযহাবের অনুসারীগণের জন্য শাফিয়ী বা অন্য কোন মাযহাবের মাসয়ালার উপর আমল করা জায়েয নেই। এ ব্যাপারে উম্মতের ইজমা বা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। (তাফসীরে আহমদী, পৃষ্ঠা নং ৩৪৬)