নিজের প্রশ্ন Bump বা Pin করতে পারছি না কেনো?
অন্যদের প্রশ্নে bump অপশন দেখাচ্ছে কিন্তু পিন অপশন দেখাচ্ছে না আর নিজের প্রশ্নে কোনোটাই দেখাচ্ছে না
2531 views
1 Answers
বিস্ময়ে শুধু আপনি কেন, বিশেষজ্ঞ ও সমন্বয়ক থেকে শুরু করে সকল সাধারণ সদস্যদের কাছ থেকে বর্তমানে প্রশ্ন Pin করার ক্ষমতাটি কেড়ে নেয়া হয়েছে। একমাত্র প্রশাসক সাহেব ব্যতীত অন্য কেউ কোনো প্রশ্ন Pin করতে পারবে না, কেননা প্রশাসক সাহেব যেকোনো ক্ষমতা রাখতে সক্ষম। তাই আপনার প্রশ্নে আপনি Pin করার অপশনটি দেখতে পাচ্ছেন না। আর বিস্ময়ে যেকোনো সদস্যই প্রশ্ন Bump! করতে পারবে, এমনকি! আপনিও পারবেন। আপনার যে প্রশ্নগুলো পুরো একদিন অর্থাৎ ২৪ ঘণ্টা পূর্বেই জিজ্ঞাসিত হয়েছে, কেবলমাত্র সেগুলোই আপনি Bump! করতে পারবেন। তাছাড়া নতুনভাবে জিজ্ঞাসিত প্রশ্নগুলো আপনি Bump! করতে পারবেন না, যদি সেটার জিজ্ঞাসিত সময় ২৪ ঘণ্টার নিচে হয়।
2531 views
Answered