সাদা স্রাব হলে কি ওষুধ খাইতে হবে?

সাদা স্রাব কি খুব বড় ধরনের সমস্যা। সাদা স্রাব হলে মেয়েদের কি কি সমস্যা হতে পারে?আর এইটা ভালো করতে চাই কি করতে হবে?যদি এটা অনেক দিন যাবৎ হয়ে তাকে।
2615 views

1 Answers

ইহা তেমন বড় সমস্যা নয়।  সাধারণত যোনিতে ছত্রাক ইনফেকশন এর কারনে হয়ে থাকে  ইহা চিকিৎসা করলে মুক্তি পাওয়া যাবে।

যাদের সাদা স্রাব যায় তাদের শারীরিক অবস্থা ভালো থাকে না, শারীরিক দুর্বল হয়ে পরে,দিন দিন স্বাস্থ্য শুকিয়ে যায়, তবে এই  সমস্যা থেকে মুক্তি পেতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলবেন। তাহলো

  • রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
  • ২. ফেমিনিন হাইজিন স্প্রে ও ডুশ ব্যবহার করবেন না।
  • ৩. ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।  
  • ৪. আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
  • ৫. দই খান, এতে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে।
  • ৬. সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন। সিনথেটিক পেন্টি পরবেন না।
  • ৭. ওজন কমান।
  • ৮.সহবাসের সময় কনডম ব্যবহার করুন। 
  •  ৯. যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
  • ১০ মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
  • ১৩ একাধিক ব্যক্তির সাথে যৌন সহবাস পরিত্যাগ করুন।
  • ১৪ নিয়মিত গোসল করুন।
এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যান। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না।  
2615 views Answered

Related Questions

Next steps