'লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যোয়ালিমীন' অর্থ কী এবং এটি পাঠের ফজীলত কী?
4461 views
1 Answers
দুআ ইউনুসঃ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমীন। অর্থঃ আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। (সূরা আল আম্বিয়াঃ ৮৭) সাদ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তাআলার নাবী যুন-নূন ইউনুস (আঃ) মাছের পেটে থাকাকালে যে দুআ করেছিলেন তা হলো “তুমি ব্যতীত কোন মাবূদ নেই, তুমি অতি পবিত্র। আমি নিশ্চয় যালিমদের দলভুক্ত। (সূরা আম্বিয়াঃ ৮৭)। ফজিলতঃ যে কোন মুসলিম লোক কোন বিষয়ে কখনো এ দুআ করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দুআ কবুল করেন। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫০৫ হাদিসের মানঃ সহিহ)
4461 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy