1 Answers

‘লিল্লাহ’ শব্দের অর্থ আল্লাহর জন্য, তবে ‘আল্লাহ’ শব্দের কোনো অর্থ হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা'র জাতি নাম। তাই এ শব্দটির অর্থ অনুসন্ধান করলে সেটা ভুল হবে। আল্লাহ নামটি আল্লাহর সকল সুন্দরতম নামের সমষ্টি। যদি কেউ এই নামে তাকে স্মরণ করে, তাহলে তাকে সকল সুন্দর নামে স্মরণ করার মতো সওয়াবের অধিকারী হবে। আল্লাহর তৌহিদের সাক্ষ্য দানের জন্য এই নামটিই উপযুক্ত। তাই এই নামটি আল্লাহর সকল নামের মধ্যে বেশী প্রাধান্যতা রাখে এবং পবিত্র কোরআন শরীফে উক্ত নামটির ব্যবহার সবচেয়ে বেশী এবং তার সংখ্যা ২৮০৭ বার বলে উল্লেখ করা হয়েছে।

2704 views Answered

Next steps