মাসিকের সময় পেরিয়ে গেছে বমি হচ্ছে ,দুইবার স্ট্রিপ দিয়ে নেগেটিভ আসছে,আমার কি প্রেগন্যান্ট হবার সম্ভাবনা আছে?

    আমার মাসিক হবার ডেট ২ তারিখ,মার্চ ৯ তারিখ অনিরাপদ সেক্স করার পর ১০ তারিখ পিল নেই,১২ তারিখ কন্ডোম দিয়ে সেক্স করার ৬দিনের পর ১৮ তারিখ হেভি ব্লাড যায়,প্রথম তিন দিন ভাল রক্ত গেছে আর বাকি তিন দিন অল্প অল্প রক্ত গেছে,আজ ১৮ এপ্রিল মাসিকের সময় পেরিয়ে গেছে বমি হচ্ছে পেট ভরা লাগছে পেটের ডান সাইড শক্ত হয়ে ব্যথা করছে ইউরিন কমে গেছে লাল রঙের হয়ে গেছে,দুইবার স্ট্রিপ দিয়ে নেগেটিভ আসছে,আমার হরমোনের সমস্যাও আছে (pcos) আমার কি প্রেগন্যান্ট হবার সম্ভাবনা আছে?                     
3216 views

1 Answers

আপনার ব্যখ্যা অনুযায়ী আপনার প্রেগন্যান্ট হওয়ার  কোন সম্ভাবনা নেই ।  কেনো না অনিরাপদ সহবাসের পর পিল খেয়েছিলেন এবং কনডম ব্যবহার করে সহবাস করেছিলেন। এছড়াও  সহবাসের পর ৬ দিন মাসিকের রক্তপাত  হওয়াতে প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা থাকে না।  তাই দুশ্চিন্তা  করবেন না অপেক্ষা করুন মাসিক হবে। আর আপনার লক্ষন গুলো মাসিকের পূর্বের লক্ষন এছাড়াও পিলের প্রভাবের  কারনে পরবর্তীতে মাসিকের সময় ২/১ সপ্তাহ পিছিয়ে যায়। তাই আপনি অপেক্ষা করুন মাসিক হওয়ার সম্ভাবনা আছে।

3216 views Answered

Related Questions

Next steps