কি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে?

প্রিয় সুধী, আসসালামু আলাইকুম, আমার বয়স ২২ বছর গত এক বছরে আমি তিন বার মাথা নেরে করেছি তাও চুল পড়া বন্দ হচ্ছে না। মাথা প্রচুর পরিমানে চুলকাই। এখন কি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে। আর নতুন চুল গজাবে।প্লিজ হেল্প করেন.....
3170 views

7 Answers

অকালে চুল পড়লে সেক্ষেত্রে নতুন চুল 

গজাতে সহায়তা করে ও নিম্নক্তো কাজ করে ট্যাবলেট 

টি... 

image

tab recur এর কাজ হলো...... 

  • টাক কার্যকরভাবে প্রতিরোধ করে 
  • অকালে চুল পড়া রোধ করে
  • চুল পুনরায় বৃদ্ধি করতে সাহায্য করে
  • মাথার চুল বৃদ্ধিতে সহায়তা করে
3170 views Answered

আপনি এলোভেরার জেল এবং সামান্য পেয়াজের রস একত্রে করে মিশিয়ে চুলে লাগান এবং একঘণ্টা পর ধুয়ে ফেলুন। একদিন পর পর ব্যবহার করুন। খুব ভাল ফল পাবেন।এছাড়া ডিমের সাদা অংশ ও টক দই একত্রে করে দিলেও ভাল ফল পাবেন।

3170 views Answered

চুল পড়া রোধে অাপনি মাথায়

অামলকির রস বেটে দিতে পারেন।


পিয়াজ এবং লেবু এর রস মিশ্রন করে 

গোছলের অাধা ঘন্টা অাগে দিয়ে রাখতে 

পারেন। এবং তার পর শ্যাম্পু ব্যবহার করবেন।


এক সপ্তাহ ভিটামিন ই-ক্যাপ ক্যাপসুল 

খেয়ে দেখেন। ইনশাআল্লাহ ভালো হবে।

3170 views Answered

আমি যা বুঝলাম তা হলো আগে আপনার মাথা চুলকানো বন্ধ কর‍তে হবে। চুলকাইলে  জোরে জোরে মাথা চুলকাইবেন না। জোরে জোরে চুলকাইলে চুল পড়ে যায়। যদি চুলকানি সয্য না করতে পেরে আঙ্গুল দিয়ে চুলকিয়ে ফেলেন  তবে চুলকানিটার প্রতিকার আগে প্রয়োজন।  


রূপচর্চা বিষয়ক একটি ওয়েব সাইটের বিশেষজ্ঞ গণ বলেন, " চুল চুলকানোর কারণ (ক)সঠিক ভাবে চুলের যত্ন না নেওয়া। (খ) পুষ্টির খাবার না খাওয়া। (গ) এমনকি দুশ্চিন্তা করলেও মাথায় চুলকানি হয়।" 


চুল চুলকানি থেকে মুক্তি!↓


আগেই বলে রাখি চুল চুলকায় কারণ খুশকি,শুষ্ক মাথার ত্বক, ব্যাকটেরিয়া আক্রমণ করে বলে। অনেক সময় চুল ও মাথার ত্বকের উপর নির্ভর করে খুশকি হয়ে থাকে। 


চুলকানি ঠিক করতে দুইটি কথা বলব- (নারিকেল তেল) আসলে নারকেল তেল সম্মন্ধে বেশি কিছু বলার নেই। এটা চুলের চুলকানির সাথে মাথা জ্বালা কমায়। 


সু-গন্ধি নারকেল তেল ব্যাবহার করলে আধ ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। আপনি যদি সপ্তাহে ৩ দিন এরকম কাজ করেন উপকার পাবেন।


ঘিতকুমারি/আ্যালোভেরার বিশেষ কাজ হলো ত্বক মাইশ্চারাইজ করা। অ্যালোভেরার জেল আঙুলে নিয়ে সরাসরি মাথার ত্বকে লাগাতে হবে। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে কেমিকেল বিহীন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।


চুল পড়া রোধে দুইটি কথা- মানুষের চুল প্রতিদিন ১০০ টি পড়াটা স্বাভাবিক। সেটা নিয়ে ভাববার কিছু নেই। তবে এর থেকে বেশি হলে সমস্যা।

বংশগত কারণ, মাথার ত্বক পরিষ্কার না রাখা, কম ঘুম, শরীরে প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি থাকা, পানির সমস্যা ইত্যাদি কারনে চুল পড়ে।তাই শ্যাম্পু বদলে ফেলা, বা নতুন কন্ডিশনার ব্যবহার করা, বা নতুন কোন হেয়ার প্রোডাক্ট ব্যবহার করার চাইতে আগে নিজের জীবন যাত্রা প্রণালী পরিবর্তনের চেষ্টা করুন।পর্যাপ্ত ঘুমান, মাথার ত্বক পরিষ্কার রাখুন, শরীরে প্রোটিনের ঘাটতি পূর্ণ করুন। দিনে দুবার করে চুল আঁচড়াবেন, সপ্তাহে ২-৩ বার চুলে অয়েল ম্যাসাজ দিয়ে শ্যাম্পু করে ফেলবেন। মাথায় খুশকি থাকলে, বা চুলকালে নখ দিয়ে চুলকাবেন না। খুব জোরে চিরুনি দিয়ে মাথা আঁচড়াবেন না।


3170 views Answered

মাথা চুলকায় কেন সেটা অাগে বের করে চিকিৎসা নিন চুল পড়া এমনি ই কমে যাবে। টেনশন কম করবেন সামাজিক ভাবে জিবন যাপন করুন। অার হ্যা ১ মাস E Cupe 400mg খান। ১টি করে।

3170 views Answered

চুল পড়া বন্ধ করতে নিম্নোক্ত ২ টি কাজ করতে পারেন - 

  1. আপনি পেঁয়াজের রস ও সামান্য আমন্ড অয়েল মিশিয়ে মাথায় লাগাতে পারেন। আপনি এক সপ্তাহে ২ বাড়ের বেশি পেঁয়াজের রস মাথায় লাগাতে পারেন। গোলাপজল মিশিয়ে নিতে পারেন। পেঁয়াজের রস মাথায় কিছুক্ষণ রেখে ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিবেন।
  2. VLCC Hair fall repair oil hair oil ব্যবহার করতে পারেন। আশা করি ভালো ফলাফল পাবেন।   image
3170 views Answered

চুল পড়া বন্ধ করতে ভিটামিন (vitamin) ই খুবই ভালো কাজ করে। বেশি উপকার পেতে ২-৩ টি ক্যাপসুল ভেঙ্গে তেলটা একটা পাত্রে নিয়ে চুলে লাগিয়ে নিন। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন। শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে ভাল ফল পাবেন।

3170 views Answered

Related Questions

Next steps