বেটনোভেট এন ক্রিমের মূল্য কেনো বেশি দোকানিরা কি ক্রেতাদের ঠকাচ্ছে?
ঔষধের দোকানদার রা ৪_৫ মাস আগে থেকে বলে আসছিলো বেটনোভেট এন কোম্পানি তাদের এই ক্রিম তৈরী করা বন্ধ করে দিয়েছে,তাই তাদের কাছে যা অবশিষ্ট পিস আছে তা বেশি মূল্য ছাড়া ক্রেতাদের কাছে বিক্রি করবে না,আমরা সাধারণ মানুষরা চরম সমস্যা পড়ে যাই তবুও যে বেটনোভেট প্যাকেটের গায়ে মূল্য লেখা ছিলো ২৬ টাকা ৮৪ পয়সা সেই বেটনোভেট আগে নিতাম কোনো দোকানে ৩০ আবার কেউ ৩৫-৪০ বিক্রি করতো তাই কিনতাম,কিন্তু কোম্পানি বন্ধ হওয়ার কথা যখন শুনি তখন অন্যন্য দোকানগুলো চেক করি যে এই নিউজ সত্যি কিনা?তারাও সবাই বলে সত্যি তখন থেকে প্রতি বেটনোভেট নিতে দিতে হতো ১২০ /১০০/৮০/৭০ বিভিন্ন ফার্মেসি ঔষধের দোকানগুলো এই ফাদ পেতেছে যে এনারা তো নিবেই যার কাছে যেমন পায় তেমন লাভ করে আর বলে আমাদের কাছে এতো পিস অবশিষ্ঠ আছে,আমি তারপর খোজখবর নিলাম যে এখনো কোম্পানি ঠিক হয়নি আমি তো প্রায় ২.৫ মাস ধরে এই কথা শুনছি আবার প্রডাক্ট পান কোথায় তখন তারা বলে আমাদের বগুড়া পুরাতন আগের প্রডাক্ট ছিলো সেইগুলোই বেশি দামে কিনে এনে বিক্রি করছি,তো আজকে আমি ৭০ টাকা করেই ৫ টা বেটনোভেট কিনি এরপর বাসায় আসি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এইটা কি সত্য নিউজ?বেটনোভেট কোম্পানি একটা জনপ্রিয় ঔষধ কোম্পানি যা আমরা সবাই ব্যাবহার করি দাগ দূর করতে, এই কোম্পানির এতো আয় হওয়া সত্বেও কেনো তারা প্রডাক্ট উৎপাদন বন্ধ করবে?না দোকানিরা মিথ্যা বলে আমাদের কাছে বেশি টাকা নিচ্ছে?এটা আমাদের রংপুর বিভাগের গাইবান্ধার অবস্থা,আপনাদের এলাকার অবস্থা কী?সেখানেও কি এমন ঘটছে?এতোই যদি দাম চড়াই হয় তো এর প্রতিকার কি?অথবা বেটনোভেটেরর মতো ভালো অন্য কোনো বিকল্প ক্রিম আছে?দাম বেশি হলেও চলবে বেটনোভেটের ১০ গ্রামের দাম ৭০ যদি বেটনোভেটের মতো ভালো কোনো প্রডাক্ট থাকে তা বেশি দাম দিয়ে নিতেও রাজি আছি,আর এই দোকানি আর কোম্পানি আর আপনাদের এলাকার অবস্থাটা খুলে বলুন
4793 views
2 Answers
বেটনোভেন এন খুবই জনপ্রিয় একটু মেডিসিন। এর চাহিদাও ব্যাপক আমরা জানি। কিন্তু দুঃখের বিষয় যে জি এস কে (GSK) কোম্পানি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ফার্মাসি ওয়ালারা মিডফোর্ট থেকে ৬৫ টাকা পিস কিনে আনে আর ৭০/৮০ টাকা বিক্রি করে থাকে।
4793 views
Answered
বেটনোবেট এন এর পরিবর্তে স্কয়ার কোম্পানির সেম একটা মেডিসিন বাজারে পাওয়া যাচ্ছে যার নাম বেটামেসন এন ক্রীম দাম মাত্র ২০ টাকা আপনার নিকটস্থ ফার্মাসি থেকে সংগ্রহ করতে পারবেন।
4793 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy