2 Answers
মানবজাতি "ইসলাম" নামক জীবন-বিধানটি আল্লাহ তায়ালার কাছ থেকে পেয়েছে।আল কুরআন নাজিলের মাধ্যমে আল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গ জীবন-বিধান করে দিয়েছেন।আল্লাহ হযরত জিবরাইল(আঃ) এর মাধ্যমে ধীরে ধীরে এই কুরআন মহানবি হযরত মোহাম্মদ(সঃ) এর উপর নাজিল করেন।আর মানবজাতি যাতে করে সহজেই আল কুরআনের বিষয়বস্তু বুঝতে পারে তাই হযরত মোহাম্মদ(সঃ) সব বিষয় সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে গেছেন যাকে আল হাদিস বলে।আল হাদিস হল কুরআনের ব্যাখ্যাস্বরুপ।তাই মুলত কুরআনেই মানবজাতির জীবনের সকল বিষয় উল্লেখ আছে,যা স্বয়ং আল্লাহ তায়ালা হতে প্রদত্ত।শুধু হযরত মোহাম্মদ(সঃ) কেই নয়,সকল নবি-রসূলকেই আল্লাহই ইসলাম প্রচার করার জন্যেই নবুয়ত দান করেছেন।তাই মানবজাতির এই পূর্ণাঙ্গ জীবন-বিধান আল্লাহ তায়ালা প্রদত্ত,যা নবি-রসূলগণ মানুষের নিকট পৌছে দিয়েছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy