বাবা মা দুজন দুইটা আদেশ করল একটা মানতেই হবে কারটা মানব?

মা এবং বাবা দুজনে দুইটা কাজ করতে বলল। কিন্তু যেকোন একটি করা সম্ভব এবং বাধ্যতমূলক। কোনটা করব দয়া করে ইসলামি শরীয়াহ অনুযায়ী পরামর্শ দিন। আসলে বিয়ের জন্য দুইজনে দুইটা মেয়ে দেখেছে। মার পছন্দ অনুযায়ী করলে বাবা একটু নারাজ হবে আর মেয়েরটা না করলে আম্মু পুরাই নারাজ।
2955 views

4 Answers

আপনার অবশ্যই মায়ের আদেশ মানতেই হবে ।

2955 views Answered

বাবা মা দুজন দুইটা আদেশ করল দুইটা মানতে হবে।কিন্তু মা আদেশ বেশি মানতে হবে।

2955 views Answered

বাবা এবং মা দু'জন ব্যাক্তির আদেশ মানাই আপনার জন্য উচিত। তারা আপনার গুরুজন, সম্মানি ব্যাক্তি। তবে যার আদেশ বেশি যুক্তিসম্মত, কল্যাণকর মনে করেন তার আদেশের প্রতি বেশি গুরুত্বদিন। তবে ইসলামের দৃষ্টিতে মায়ের আদেশ, নিষেধের প্রতি বেশি গুরুত্ব দিতে আদেশ করে।

2955 views Answered

আপনার বক্তব‍্য অনুযায়ী, আপনার বিয়ের জন‍্য আপনার মা-বাবা দুইটা মেয়ে পছন্দ করেছে। যেই মেয়েটা আপনার জন‍্য আপনার মা পছন্দ করেছে, সেই মেয়েটা আপনার বাবা পছন্দ করেনি। আবার, যেই মেয়েটা আপনার জন‍্য আপনার বাবা পছন্দ করেছে, সেই মেয়েটা আপনার মা পছন্দ করে নি। এখন, আপনার মা বলছে ওনার পছন্দের মেয়েকে বিয়ে করতে। আবার, আপনার বাবা বলছে ওনার পছন্দের মেয়েকে বিয়ে করতে। এখন আপনি যদি মায়ের আদেশ মানতে যান, বাবা অখুশি হবে। আবার, যদি বাবার আদেশ মানতে যান, তাহলে মা অখুশি হবে। এখন আপনি চাইছেন, দুজনকেই খুশি রেখে বিয়েটা করতে। সেটা সম্ভব, যদি আপনি আপনার মা-বাবার সাথে একসাথে আলোচনায় বসেন। বিনয়ের সাথে তাদেরকে বলেন, তারা যেনো নিজেরা আলোচনা করে যেকোনো একটি মেয়ে আপনার জন‍্য পছন্দ করে। আরো বলেন, আপনি মা বা বাবা কারো মনে কষ্ট দিয়ে কাউকে বিয়ে করতে চান না। তারা দুজনে মিলে যদি কোনো মেয়ে পছন্দ করে, তাহলে বিয়ে করবেন, অন‍্যথায় করবেন না। তখন আপনার মা-বাবাই আপনার বর্তমান সমস‍্যার সমাধান করে দিবেন। ধন‍্যবাদ।

2955 views Answered

Related Questions

Next steps