যেমনঃ কেউ বকা দিলে বা ঠাট্টা করলে মন খারাপ হয়ে যায় এবং সব সময় এই নিয়ে ভাবতে থাকি। এমন হয় কেন? আর কিভাবে এর থেকে মুক্তি পাবো?
2847 views

3 Answers

নিজের উপর কনফিডেন্স এর বড়ই অভাব আপনার। আপনি নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন। যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করুন। বেশিবেশি লোকের সাথে মিশুন। নিজেকে কনফিডেন্ট করে তুলুন। দেখবেন সমাধান হয়ে যাবে।

2847 views

এটা মুলত আপনার মনের মধ্যে খারাপ লাগা থেকে হয়।এটা ঠিক করার উপায় নিরাশ না হওয়া।  একটু ভেবে দেখুনতো -  আপনি আপনার জীবনের প্রতিটা লেভেল কি ভাবে জয়ী হয়েছেন? যখন আপনি শুক্রণু ছিলেন তখন না ছিল আপনার মস্তিষ্ক। তাও আপনি কি করলেন?  ৪০ কোটি শুক্রাণুকে পরাজিত করে আপনি জয়ী হলেন। আপনি কি জানেন একজন নারী যদি ৪০ কোটি শুক্রাণু কে নিজের মধ্যে রাখতে পারত তবে ৪০ কোটি সন্তান জন্মগ্রহণ করত। কিন্তু তা নয়। নিয়ম হচ্ছে ৪০ হাজার শুক্রাণু এর মধ্যে ১ জন হবে জয়ী। জয়ী বলতে শুক্রানুদের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হয় তখন যে আগে তাদের লক্ষ্যে পৌছাতে পারে তারাই হয় জয়ী। এছাড়া দেখা যায় অনেকে জন্মগ্রহণ করার সাথে সাথে অথবা পেটের মধ্যে মারা যায়।আপনি কিন্তু সেগুলোর কিছুই হন নি। আবার, অনেক শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আপনি কিন্তু তাও ঠিক আছেন। যাই হোক নিজেকে আগে এই প্রশ্ন করুন। আপনি কেন ভেঙ্গে পড়বেন। আপনি শক্ত থাকার পাত্র। হেরে যাবার নয়। নিজেকে শক্ত করুন সব ঠিক হয়ে যাবে।

2847 views
অনেকে এধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আত্মবিশ্বাস কম থাকলে এধরনের সমস্যা দেখা দেয়। অনেক কারণে এরক হতে পারে। এরফলে বিভিন্ন লোক ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে।
অনেক লোকের মধ্যে এ প্রবণতা লক্ষ্য করা যায়। আপনি নিজেকে নিয়ে ভাবুন। ভালো কাজের ফলাফল ভালো তেমন মন্দ বা খারাপ কাজের ফলাফল মন্দ। আপনি মন্দ কাজের জন্যই কেউ আপনাকে বকা দিতে পারে। এগুলো স্বাভাবিক। কাউকে নিয়ে হাসাহাসি করা অনেকেই করে থাকে। অনকে মানুষের দূর্বলতা বা ভুলের জন্যে তাকে ব্যঙ্গ করে এগুলো ঠিক নয়, আপনি এধরনের লোকদের এড়িয়ে চলুন। তাদের কথা শোনা থেকে বিরত থাকুন।
আপনি এধরনের সমস্যা দূর করার জন্যে নিম্নোক্ত কিছু উপায় অবলম্বন করতে পারেন
  • সবসময় নিজেকে কাজের জন্যে ও সবক্ষেত্রে তৈরি রাখুন।
  • মাথা ঠান্ডা রাখুন এবং নিজের নিত্যপ্রয়োজনীয় কাজ নিয়মিত করুন।
  • যেকোন কাজ সফলভাবে করুন।
  • নিজের বাস্তবিক কাজ ঠিকমত করুন।
  • নিজে আগে যে ভুল করেছেন সেগুলো শুধরে নিন।
  • জীবনে সব কাজের পূর্বে ভেবে নিন তবে এই নিয়ে দুঃশ্চিতা করবেন না।
  • সামাজিক অনুষ্টানে অংশগ্রহণ করুন এবং সকলের সাথে মিলেমিশে থাকুন।
  • অসৎ সঙ্গ ত্যাগ করুন এবং জীবনে ঝুঁকিপূর্ণ কাজ সাবধানতার সাথে কাজ করুন।
  • সাফল্য ভিত্তিন চলচ্চিত্র ও গেম, আইকিউ, মহা পুরুষের জীবনে ও বিভিন্ন যুক্তিপূর্ণ বই গুলো পড়তে পারেন।
2847 views

Related Questions