দাড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ১৫ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে যায় ৫ কি.মি.। স্রেতের গতিবেগ কত?
2 Answers
স্রোতের অনুকূলে,নৌকার বেগ +স্রোতের বেগ=15 কিমি স্রোতের প্রতিকূলে,নৌকার বেগ - স্রোতের বেগ=5 কিমি #দুইটি নৌকার বেগ=20কি.মি(যোগ করে) 1টি নৌকার বেগ =10 কি.মি #স্রোতের বেগ=স্রোতের অনুকূলে নৌকার বেগ -নৌকার বেগ =15-10কি.মি.=5 কি. মি. (# মানে অতএব বোঝাচ্ছি)
→স্রোতের বেগ ৫কি.মি,নৌকার বেগ ১০ কি.মি.
সমাধান:-
ধরি,স্রোতের বেগ u, নৌকার বেগ v
অতএব, স্রোতের অনুকুলে বেগ=নৌকার বেগ+স্রোতের বেগ=১৫
বা,v+u= ১৫ →→(১)
স্রোতের প্রতিকুলে বেগ=নৌকার বেগ–স্রোতের বেগ =৫
বা, v–u=৫ →→(২)
এখন,(১)নং + (২)নং হতে পাই,
v+u+v-u=১৫+৫=২০
২v= ২০
বা, v=১০ (নৌকার বেগ)
এবং,১০+ u=১৫
বা,u=১৫–১০=৫ ( স্রোতের বেগ)
সুতরাং, স্রোতের বেগ=৫
নৌকার বেগ=১০