নিউক্লিয়াস কী?
3 Answers
জীববিজ্ঞানে নিউক্লিয়াস : প্রকৃত অর্থাৎ ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী বেষ্টিত থাকা অবস্থায় প্রোটপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকা ধারণ করে, এছাড়াও কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রন করে তাকে বলা হয় নিউক্লিয়াস ৷এটি রাসায়নিকভাবে মূলত প্রোটিন ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত। এতে অন্যান্য উপাদানও থাকে। সিভকোষ বা লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না৷ রসায়নে নিউক্লিয়াস:প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত পরমাণুর অংশকে নিউক্লিয়াস বলে।ইলেক্ট্রন একে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে।পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে
জীববিজ্ঞানের নিউক্লিয়াস:কোষের গোলাকার অংশকে নিউক্লিয়াস বলে।নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়।এই নিউক্লিয়াসে নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজম নিউক্লিয়ার রেটিকুলাম ক্রোমোজোম জিন এসব থাকে।আর পদার্থবিজ্ঞানের নিউক্লিয়াস:পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলে।এই নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রণ নামক দুটো কণিকা থাকে।দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এই নিউক্লিয়াস।
জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটিই হচ্ছে নিউক্লিয়াস।এর আকৃতি গোলাকার ডিম্বাকার বা নলাকার।সিভকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না।নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে।এটি কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলিসহ সব ক্রিয়া বিক্রয়া নিয়ন্ত্রণ করে।সুগঠিত নিউক্লিয়াসে নিচের অংশগুলো দেখা যায়।