৮ম শ্রেণির "পাছে লোকে কিছু বলে " কবিতাটি লিখে দিন?
2 Answers
করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে – পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদবুদ মত উঠে চিন্তা শুভ্র কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ যবে আঁখি সযতনে শুকায়ে রাখি;- নিরমল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা – চলে যাই উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্য যবে, এক সাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। বিধাতা দেছেন প্রাণ থাকি সদা ম্রিয়মাণ; শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে।
পাছে লোকে কিছু বলে
কামিনী রায়
করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে,
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পাছে লোকে কিছু বলে।
হৃদয়ে বুদবুদ মত
উঠে চিন্তা শুভ্র কত,
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।
কাঁদে প্রাণ যবে আঁখি
সযতনে শুকায়ে রাখি।
নিরমল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।
একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা -
চলে যাই উপেক্ষার ছলে,
পাছে লোকে কিছু বলে।
মহৎ উদ্দেশ্য যবে,
এক সাথে মিলে সবে,
পারি না মিলিতে সেই দলে,
পাছে লোকে কিছু বলে।
বিধাতা দেছেন প্রাণ
থাকি সদা ম্রিয়মাণ;
শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে।
কবিতার সারমর্মঃ 'পাছে লোকে কিছু বলে' - যে কোনো লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় বাধা। এটাকে উপেক্ষা ও অতিক্রম করতেই হবে। আপনি যখন কোনো কাজে সফলতার কাছাকাছি পৌঁছাবেন, তখন আপনার প্রিয়জনদের একাংশ আপনার সমালোচনা করবে, তিরস্কার করবে, হতোদ্যম করার সর্বোত্তম প্রচেষ্টা চালাবে।
আর, এধরণের বন্ধুদেরকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবে না। সংকীর্ণতার উর্দ্ধে উঠে অভিনন্দন জানিয়ে অনুপ্রাণিত না করে সকল শক্তি দিয়ে তারা আপনার বিরোধিতা করবে, ষড়যন্ত্র করবে। সফল হতে হলে "পাছে লোকে কিছু বলে" - মনস্তাত্ত্বিক এ বাধাকে উপেক্ষা ও অতিক্রম করতেই হবে এবং লক্ষ্য অর্জনে আক্রমণাত্মক হয়ে এগিয়ে যেতে হবে আমাদের সকলকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy