আগে প্রশ্নটা ভালো করে পড়ে নিবেন এবং তারপর উওর দেওয়ার চেষ্টা করবেন।আমি লোকজনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে ভাবতে ভয় পাই কারণ আমার সবসময় মনে হয় আমার মনের কথা আমি ছাড়াও অন্য লোকদের কাছেও পৌছায়। আমি বেশকিছুদিন ধরে খেয়াল করে দেখেছি আমি যা ভাবি,আমার আশেপাশের লোকজনেরা তা বুঝে ফেলে।এ বিষয়ে আমার পরিচিত অনেকের কাছে জানতে চাইলে তারা বলেন মনের কথা জানা সম্ভব না,তাহলে তারা কিভাবে জানলো আমার মনের কথা?এ বিষয়টি নিয়ে আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি।এখন আমার প্রশ্ন হলো,আমার মনের কথা যে আমি ছাড়া অন্য কেউ কিংবা আমার আশেপাশের লোকজনেরা কেউই কিছুই জানতে পারছে না,সেটা আমি পরীক্ষার মাধ্যমে বুঝবো কিভাবে? সেটা বোঝার কোনো একটা যুক্তিসঙ্গত পরামর্শ/সমাধান দিন যাতে আমি এই সমস্যা থেকে মুক্ত হতে পারি।
2879 views

2 Answers

আপনার প্রশ্ন টা খুব জটিল। কিন্তু আমার মতে কারো মনের কথা জানা এখন পর্যন্ত সম্ভব হয়নি। ভবিষ্যতের কথা বলতে পারব‌ না। আর একটা কথা জানেন মনেহয় যে কিছু কিছু কথা-বার্তা,চলা-ফেরা, খাওয়া দাওয়া, সবকিছু সহজ কথায় আপনাকে পর্যবেক্ষন করে অনেকে আপনার ব্যাপারে কিছু বলতে পারবে এগুলো অভিজ্ঞতা থেকে হয়।কিন্তু সব কথা গুলো বলতে পারবেনা। আর উত্তর দিতে ভালো হতো যদি বলতরন যে তারা কোন কোন বিষয় গুলো যানতে বা বলতে পারছিলেন।

2879 views

বিষয়টা একটু জটিল।প্রথমে বলি আপনার মনের কথা অন্যে জানতে পারেনা।তারা আপনার ভাব ভঙ্গি ইত্যাদির উপর লক্ষ্য করে কিছু কথা বলতে পারে।যেটা আপনার মনের কথার সাথে মিলে যায়।আবার অনেকে রহস্য করেও বলতে পারেন।তবুও আমি একটি পদ্ধতি বলছি: আপনি মনে মনে একটা কথা ভাবুন।যেমন আপনি একজন বডিবিল্ডার হবেন।কিন্তু কোনো ব্যায়াম করবেন না।তাহলে অন্যরা বুঝতে পারবেনা।কিন্তু যদি ব্যায়াম করেন তাহলে তো তারা বলবেই যে আপনি কি বডি বিল্ডার হতে চান?বস্তুত পক্ষে তারা আপনার মনের কথা বুঝতে পারেনা।তারা আপনার বাহ্যিক কাজ কর্ম দেখে বলে।।আশা করি বুঝতে পেরেছেন।

2879 views

Related Questions