আপন বোনের মেয়ে নয় তবুও ভাগ্নিকে বিয়ে করা যাবে?

আমার নানার  দুই স্ত্রীর মধ্য প্রথম স্ত্রীর বড় ছেলের  মেয়ের ঘরের মেয়ে , যে সম্পর্কে আমার ভাগ্নী হয়। এমন সম্পর্কের ভাগ্নীকে বিয়ে করা যাবে? ইসলাম কি বলে? রেফারেন্স  দিয়ে উত্তর দিবেন।         
4508 views

2 Answers

যেহুতু রক্ত সম্পর্কিত নয়, সেহুতু বিবাহ করা যাবে।

4508 views Answered

হ্যা, বিয়ে করা যাবে।  সুরা নিসা'র ২৩ নং আয়াতে আল্লাহ তায়ালা কতিপয় নারীদের বিবাহ করা হারাম ঘোষণা করেছেন। তাদের ছাড়া বাকি সবাইকে বিয়ে করা বৈধ। এখানে ভাগ্নী বলতে, আপন বোনের মেয়েকে বুঝিয়েছে।  ২৩ নং আয়াতের অর্থ। তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা, তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকরী, দয়ালু। 

4508 views Answered

Related Questions

Next steps