ইসলামে তিনবার ধৌত করা বলতে কী বুঝায়?
অনেক হাদীসে বর্ণিত আছে, ফরয গোসল করার সময় মাথা তিনবার ধৌত করতে হবে। এখানে তিনবার ধৌত করা বলতে কী বুঝায়? এটার মানে কী তিনবার মগ বা জগে পানি নিয়ে ধোঁয়া? নাকি অন্যকিছু?
2 Answers
নতুন নতুন পানি দ্বারা ৩ বার ধৌত করা....যেমন ১ম বার কুলি করার জন্য একবার পনি নিলেন. . ২য় বার কুলি করার জন্য অরেক বার পানি নিলেন.. এভাবেই সব অঙ্গ ধৌত করার জন্য নতুন নতুন পানি নিতে হবে....
তিনবার ধৌত করা বলতে বুঝায় যে, তিনবার মগ বা জগে পানি নিয়ে ধোয়া। যেমন, অজুর সময় প্রতিটি অঙ্গ হাতে করে পানি নিয়ে তিনবার করে ধোয়া হয়। আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাপাকির জন্য গোসল করতে ইচ্ছা করতেন, তখন পানির পাত্রে হাত দেয়ার আগে উভয় হাত ধোয়ার মাধ্যমে গোসল শুরু করতেন। অতঃপর তিনি লজ্জাস্থান ধুতেন এবং নামাজের অজুর মত অজু করতেন। অতঃপর চুলের ভেতরে পানি পৌছাতেন এবং মাথায় তিন আজলা পানি ঢালতেন। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ১০৪) গোসলের উত্তম পদ্ধতি হলো প্রথমে অজু করা তারপর মাথায় তিন আজলা পানি ঢেলে দেওয়া। এরপর সর্বাঙ্গে পানি ঢেলে দেওয়া। আর এভাবেই পবিত্রতা অর্জন করা। আলিগণ জানাবাতের গোসলের ক্ষেত্রে এই পদ্ধতিই গ্রহণ করেছেন। তারা বলেন যে, সালাতের অজুর মত অজু করবে, মাথায় তিনবার পানি ঢালবে এবং সারা শরীরে পানি প্রবাহিত করবে এবং পরে দুই পা ধুবে। আলিমগণ এই ক্ষেত্রে এরূপ আমলই গ্রহণ করেছেন। তারা বলেনঃ জানাবাতওয়ালা ব্যক্তি যদি পানিতে ডুব দেয় এবং অজু না করে তবু তা পবিত্রতা লাভের ক্ষেত্রে যথেষ্ট হবে। আর, পানি নেওয়ার সময় পুরো মগ ভর্তি করে নিলেও হবে বা আধাপূর্ণ করে মাথা ধৌত করলেও ফরজ গোসল আদায় হবে। তবে উত্তম হচ্ছে মগ ভর্তি করে নেওয়া। এরপর সর্বাঙ্গে পানি ঢেলে দেওয়াই হচ্ছে মুল কথা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy